এবার বিদ্রোহীদের বন্দী করা কঠিন হয়ে উঠল। তারা গভীর দুর্গম জঙ্গলে পালিয়ে যেতে থাকল। যে জঙ্গলে ঢুকে বিদ্রোহী খোঁজা সহজ নয় । অতএব সৈন্যদল বিদ্রোহীদের গতিবিধির উপর নজর রাখতে লাগল । অবশেষে তারা জানতে পারল যে বন থেকে বিদ্রোহীরা রাতে এসে মিলিত হয় মেয়েদের সঙ্গে । মেয়েরা রান্না করে নিয়ে যায় খাবার । ন্যোগটাকে ষোলআনা ব্যবহার করল ইংরেজবাহিনী | তাড়া- তাড়ি খাওয়৷ দাওয়। শেষ করে তার! মেয়েদের পিছু পিছু গিয়ে উপস্থিত হল, যেখানে নেমে এসে অপেক্ষা করছিল বিদ্রোহীর] | এভাবে বহু বিদ্রোহী ধর! পড়ল । মাত্র ন'দিনে প্রায় পাঁচ হাজার বিদ্রোহী ধরা পড়ল। সৈন্যবাহিনী বিস্মিত হ'ল বিদ্রোহীদের! ব্যাপকতা দেখে । কিন্তু বিদ্রোহীরা বুঝে ফেলল ইংরেজদের কৌশল । তারা আরও গভীর অরণো ঢুকে গেল। সৈন্যদল এবার রীতিমত অস্বস্তিতে পড়ল । বিদ্রোহীরা ate ধরা পড়ছে না। অথচ তাদের অস্তিত্ব বোঝা যাচ্ছে । কিভাবে তাদের নিশ্চিহ্ন করা যায় | মহারাজের লোক এসে ফন্দি বাতলিয়ে দিলেন। রিয়াংরা' মেয়েদের অমর্যাদা সইতে পারে না । অতএব গ্রাম থেকে মেয়েদের বন্দী কর। পুরুষেরা অবশ্যই নেমে এসে আত্মসমর্পণ করবে | আশ্চর্য ফল দিল এই পথ । CHA এক একটা রিয়াং বস্তী উজাড় করে মেয়েদের বন্দী করে এনে রাখতে লাগল এক একটা ক্যাম্পে । আর গ্রামটাকে ধৃলিস্তাৎ করে রেখে যেতে থাকল তার! । কৃষিক্ষেত্র, বস্তি, গৃহপালিত জীবজন্ত কিছু রইল না সেখানে । সেই জনশূন্য শ্মশানের মধ্যে এসে আত্মসমর্পণ করতে থাকল বিদ্রোহীরা । কিন্তু আত্মসমর্পণই শেষ কথা নয়। তারপর যে অমানুষিক অত্যাচার শুরু হতে থাকল বন্দীদের ওপর, তা ছুঃসহ। পরবর্তী কালে এ যুদ্ধের এক নায়ক স্মৃতিকথা লিখতে গিয়ে বলেছিলেন, ৩৫২
— পৃষ্ঠা ৪১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।