মুহূর্ত কয়েক স্তব্ধ রইল মিছিলের মানুষ। সমস্ত অঞ্চলে এক নিদারুণ Bas | যেন ঝড় উঠবার আগের আকাশ | সত্যিই ঝড় উঠল। পৃথিবীর সবচেয়ে বড় ঝড় জাগল তিয়াত্তর বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরার বুকে । সবাইকে ঠেলে সামনে এসে দাড়ালেন তিনি । বল্লেন, কিসের ভয় রে ভাই! এগুলির? coral ন! মেদিনীপুরের সন্তান! ক্ষুদিরাম না তোমাদের আদর্শ ? একটু থামলেন মাতঙ্গিনী। তারপর আবার ফুঁসে উঠলেন | বললেন, বেশ ! তৰে ঘরে ফিরে যাও কাপুরুষের দল। ঘরে গিয়ে স্ুখভোগ কর। যারা! আছ বীর্যবান, যার! দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত আছ, তারা এসে। আমার সঙ্গে । এই বলে পতাকা তুলে নিলেন নিজের হাতে। চিৎকার করে ধ্বনি দিলেন, বন্দেমাতরম্। সমস্ত জনত! যেন মাতঙ্গিনীর প্রাণে প্রাণ পেয়ে সহস্রগুণ গর্জে উঠল, বন্দে মাতরম্। করেঙ্গে VA মরেঙ্গে | সৈন্যদল তাদের জীবনে এরকম দৃশ্য দেখেনি | ওরা তো জানে না যে, NRT মাদকদ্রব্য বর্জন করতে বলছেন বলে বাতের ব্যথায় যন্ত্রণা পেলেও আফিং মুখে তোলেন নি এই মাতঙ্গিনী | ওরা তো জানে না যে, গ্রামশুদ্ধ সবাইকে মাতঙ্গিনী বলতেন, দেখিস, বিছানায় শুয়ে, কেঁদে ককিয়ে মরব না আমি | আমি মরব বীরের মত। সেই বীরত্বই জেগে উঠেছে মাতঙ্গিনীর মধ্যে | কে রুখবে তাকে? সৈন্য-প্রধান আর একবার হুশিয়ার করে দিলেন মাতঙ্গিনীকে । উত্তরে আরও জোরে ধ্বনি দিলেন মাতঙ্গিনী। গুলি ছুটল। ডান হাতটা ঝুলে পড়ল মাতঙজিনীর। ওরে! পতাকাট। যে নেমে যায়। মাতঙ্গিনী তাড়াতাড়ি বাম হাতে পতাক! তুলে ধরলেন | ডান হাতে ঝরছে রক্ত । পথের ডানদিকে হচ্ছে রক্তের আলপনা! । ও তো! তখন বৃদ্ধা মাতঙ্গিনী নয়--ভারতীয় স্বাধীনতার বিজয়লক্্্ী। আবার গুলি ছুটল। বাঁ হাতটাও a পড়ল। মাতঙ্গিনী ৩৪৪
— পৃষ্ঠা ৪১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।