বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

বিপ্লবীদের, কখনও তার বাড়িতে বিপ্লবীরা এসে আত্মগোপন করে থাকে | ইতিমধ্যে ক্ষুদিরাম-প্রফুল্ল চাকী প্রাণ দ্রিয়েছেন। তাদের দলের অনেকে ধরা পড়ে দ্বীপাস্তরে গিয়েছেন। যে সত্যেন Ty দীক্ষা দিয়েছিলেন ক্ষুদিরামকে, তিনি নরেন গৌসাইকে হত্যা করে ফাসি বরণ করেছেন। যে অরবিন্দ এমন করে বিপ্লববাদ ছড়িয়ে দিলেন গোটা দেশে, তিনিই হয়ে গেলেন পণ্ডিচেরীর সন্যাসী ভারতের স্বাধীনতার কাণ্ডারী তখন মোহনদাস savin গান্ধী । রবীন্দ্রনাথ তার উপাধি দিয়েছেন “মহাত্মা? | এই সময় সরকার লবণ তৈরির ওপর নিষেধ জারী করলেন। গান্ধীজি লবণ আইন অমান্য করবার আন্দোলন শুর করলেন | ১৯৩২ সালের ২৬শে জানুয়ারী তমলুকের লোকের! মিছিল বের করলেন এঁ আন্দোলনের কথা প্রচার করবার জন্য । মাতঙ্গিনী সে মিছিলের সামনে থাকলেন ; নিজের হাতে লবণ তৈরি করে লবণ আইন অমান্য করে বন্দী হলেন । পুলিশ তাকে অনেক দূর পর্যস্ত হটিয়ে নিয়ে গিয়ে ছেড়ে দিল । মাতঙ্গিনী সারারাত হেঁটে গ্রামে ফিরে এলেন। fee এ শাস্তিতে তার জেদই বাড়ল। ভয় ঘুচে গেল। পরের বছর তমলুকে শুরু হ'ল চৌকিদারী-্ট্যাক্স বন্ধ আন্দোলন। মাতঙ্জিনী গ্রামে গ্রামে ঘুরতে লাগলেন এই আন্দোলনের প্রচার করে। একদিন এক মিছিলে “গভর্নর ফিরে যাও’ ধ্বনি দেওয়ার অপরাধে তাকে আবার গ্রেপ্তার করা ST! এবার ছ*মাসের সশ্রম কারাদণ্ড হ'ল তাঁর । বহরমপুর জেলে বন্দী থাকলেন তিনি | ছাড়া পেয়ে আরও ভয়-ডর-হারা তেজে দেশের কাজে. মেতে উঠলেন মাতজিনী। মেদিনীপুরের মেয়ের! তার পাশে এসে জড়ো হতে থাকল। লোকের কাছে তার পরিচয় হল ‘গান্ধীবুড়ি’। ৩৪২

— পৃষ্ঠা ৪০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।