বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

সদনের উদ্বোধনের দিনে রবীন্দ্রনাথ স্বভাষচন্দ্রকে বলেছিলেন, “তোমাকে আমি বাঙলার যৌবরাজ্যে অভিষিক্ত safer কবির স্বপ্নে সেই যুবরাজকে সেদিন সমগ্র এশিয়ার হয়ে সমবেত অভিনন্দন জানালেন ‘নেতাজী’ । ভারতের স্বাধীনতা-সংগ্রামে নেতা অনেক-- কিন্ত নেতাজী একজনই । তিনি স্বভাষচন্দ্র । আজাদ হিন্দ, বাহিনীর প্রথম প্রতিষ্ঠা দিবসের উৎসবে পূর্ণ সামরিক পোষাকে উপস্থিত হলেন সুভাষচন্দ্র । বললেন, ‘তোমাদের জন্য কোন প্রতিশ্রুতি আমি দিচ্ছি না, প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদের অজাত সম্ভান-সম্ভতিকে । তাদের আমি স্বাধীনতা দেব। বিনিময়ে আজ চাইছি তোমাদের বুকের রক্ত ।"..আমি শুধু এই প্রতিশ্রুতি দিতে পারি যে স্থুখে-ছুঃখে, আনন্দে বিষাদে, জয়ে- পরাজয়ে সবাবস্থায় আমি তোমাদের পাশে পাশে থাকব | আপাততঃ আমি তোমাদের ক্ষুধা-তৃষ্ণা, দৈহিক-যন্ত্রণা, ছুঃসহ-অভিযান এবং শহীদের মৃত্য ছাড়া আর কিছুই দিতে পারি না--জয় হিন্দ, দিল্লী চলো, দিল্লী চলে---? এর আগে উনিশ শ’ বিয়াল্লিশ সালের ছাবিবশে জানুয়ারী ফুয়েরার হিটলার অভিবাদন জানিয়ে ছিলেন ভারতের স্বাধীনতার পতাঁকাকে ৷ এবার সিঙ্গাপুরে এলেন জাপানের প্রধান মন্ত্রী তাজে! | নেতাজীর পাশে দাড়িয়ে অভিবাদন stata ভারতীয় জাতীয় পতাকাকে। দক্ষিণ-পূর্ব এশিয়ার জনসভায় একুশে অক্টোবর আজাদ হিন্দ, রাষ্ট্র গঠিত হ'ল। yor প্রতিজ্ঞা করলেন, “আমি সুভাষচন্দ্র ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করে বলছি, আমি আমার মাতৃভূমি ভারতবর্ষ আর আটচল্লিশকোটি ভারতবাসীর স্বাধীনতালাভের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত mara চালিয়ে যাব ৷” এঁ একই শপথ নিলেন আজাদ হিন্দ সরকারের প্রচার মন্ত্রী এস, এ. আয়েঙ্গার, অর্থমন্ত্রী লেফটেন্াণ্ট-কর্নেল এ. এস. চ্যাটার্জি, ৩৩৬

— পৃষ্ঠা ৪০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।