চাষীদের কাছ থেকে এবার জোর করে কর আদায় চল্ল। উত্তর- পশ্চিম সীমান্ত প্রদেশে গ্রেপ্তার করা হল AGA গফফর খান এবং তার দাদা ডাঃ খানকে । চট্টগ্রাম শহর বিপ্লবীদের ঘরবাড়ি wal দিয়ে লুট করান হ'ল দশদিন ধরে। মেদিনীপুরের হিজলি জেলে বন্দীদের ওপর লাঠি আর গুলি চালান হ'ল। ১৯৩১ সালের ২৮ ডিসেম্বর গান্ধীজি ভারতের মাটিতে পা দিয়েই এ সবের প্রতিবাদ করলেন। ভাইসরয় লর্ড উইলিংডনের কাছে চিঠি এবং টেলিগ্রাম গেল। তিনি ভাইসরয়ের সঙ্গে দেখাও করতে চাইলেন | কিন্তু ভাইসরয়ের তরফ থেকে কোন সাড়া পাওয়া গেল না। আরউইন গান্ধীজির সঙ্গে চুক্তি করে ভারতীয় নেতাকে বুঝি বেশি সন্মান দিয়ে ফেলেছিলেন_-উইলিংডন অত্যাচারে এবং উপেক্ষায় তার শোধ তুলতে থাকলেন | বাধ্য হয়ে গান্ধীজি তৃতীয়বার আইন-অমান্য আন্দোলনের ডাক দিলেন । সাথে সাথে কংগ্রেসের প্রায় 'সব নেতাকে বন্দী করে জেলে পোরা হ'ল । তাদের সঙ্গে সাধারণ কয়েদীর মত ব্যবহার কর! হতে লাগল । কংগ্রেসকে বেআইনী ঘোষণা করা হ’ল । বাজেয়াপ্ত কর! হ'ল কংগ্রেসের সম্পত্তি । আইন-অমান্য আন্দোলনকারীদের ওপর অমানুষিক অত্যাচার শুরু হ'ল । এমন কি নারীদেরও কোন সন্মান দেওয় হ'ল না। অন্য দিকে এ বছরেই র্যামসে ম্যাকডোন্যাল্ড ভারতবর্ষে সাম্প্রদায়িক স্থযোগ বাড়িয়ে দিলেন। দ্বিতীয় গোল-টেবিল বৈঠকে যে সমস্ত সম্প্রদায় বিশেষ সুযোগ চেয়েছিল, একতরফা সে- গুলি মঞ্জুর করে চিরকালের জন্য ভারতীয় সমাজের সাম্প্রদায়িকতাকে জিইয়ে রাখবার আয়োজন করলেন। এই অবস্থায় ১৯৩২ সালের শেষ দিকে লগ্নে ডাক! হ'ল তৃতীয় গোল-টেবিল বৈঠক । এ TMT কংগ্রেসী নেতাদের ছেড়ে দেওয়া হলেও তার! বৈঠক বর্জন করলেন । তৃতীয় গোল-টেবিল বৈঠকও, ৩৩০
— পৃষ্ঠা ৩৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।