'গোল-টেবিল বৈঠক বসল ১ সেপ্টেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ৷ এখন প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড হলেও ভারত সচিব হচ্ছেন ইংলগ্ডের রক্ষণশীল দলের স্যামুয়েল বহার। গান্ধীজি প্রথম গোল- টেবিল বৈঠকের মূল কথাকে স্বীকার করে সম্পূর্ণ ভারতীয় দায়িত্বশীল সরকার গঠনের প্রস্তাব করলেন | তিনি বললেন, গভর্নর জেনারেলের ' হাতে বিশেষ কোন ক্ষমতা রাখবার দরকার নেই | দেখা গেল হিন্দু এবং শিখ প্রতিনিধিরা সমবেত ভাবে গান্ধীজিকে সমর্থন করলেও মুসলমান, অনুন্নত হিন্দু-সম্প্রদায়, আযংলো-ইগ্ডিয়ান, ভারতীয় খ্রীষ্টান এবং ইউরোপীয় ব্যবসায়ীদের প্রতিনিধিরা একত্রিত হয়ে সম্প্রদায় ভিত্তিতে নিবাচন দাবী করলেন | গান্ধীজি বললেন, ভারতের জন্য সংবিধান তৈরীই আমাদের কাজ । সেকাজ শেষ হলে, দরকার হলে বিচারপতিদের নিয়ে সাম্প্রদায়িক AI মীমাংসার জন্য ট্রাইবুন্যাল বসান যাবে | কিন্তু সাম্প্রদায়িক নেতারা এসব ততে মানলেন না। অবশেষে ম্যাকডোনাল্ড প্রস্তাব করলেন যে শক্তিশালী কেন্দ্রীয় সরকার থাকবে । প্রাদেশিক সরকারের থাকবে স্বায়ত্ব শাসনের অধিকার । আর গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় বিষয়গুলি থাকবে ভাইসরয়ের হাঁতে। অর্থাৎ ব্যবস্থাটি হল, সংসার তোমার-_চাবি-কাঠি আমার । সাম্প্রদায়িক নেতারা নিজের নাক কেটে এভাবে জাতিণ সবনাশ করলেন। দ্বিতীয় গোল-টেবিল বৈঠক থেকে yp হাতে ফিরে এলেন গান্ধীজি । এদিকে উইলিংডন নিপুন হাতে চালাচ্ছেন দমন নীতি। উত্তর প্রদেশে চলছিল ক্রবান্ধর আন্দোলন। যতদিন সরকারের একটা! বোঝাপড়া না হয় ততদিন খাজন। বন্ধের আহ্বান জানিয়ে ছিলেন নেতারা | এখানে নেতৃত্ব দিচ্ছিলেন অওহ্থনলাল এবং পূরুষোত্তমদাস ট্যাগুন। গান্ধীজি দেশে ফিরবার আগেই তাদের বন্দী করা হ'ল। ৩২৪
— পৃষ্ঠা ৩৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।