বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

দাবী গুলি নাকচ করে দিলেও ১৯২৯ সালের ১ atgata তিনি মুসলমান সমাজের *হয়ে সর্বভারতীয় মুসলমান কন্ফারেন্সে এক দাবীপত্র প্রচার করলেন। এ দাবীগুলি যে সম্পূর্ণ গণতান্ত্রিক বা নীতিসম্মত ছিল এমন নয়। কিন্তু তবু উগ্র-সাম্প্রদায়িকতা৷ বোধে জাড়িত মুসলমানরা একে কেন্দ্র করে দলবদ্ধ হতে থাকলেন | এ সময়ে ভারতের গভর্ণর জেনারেল এবং ভাইসরয় হয়ে এলেন লর্ড আরটইন। তিনি সাইমন কমিশনের পক্ষে এক বিবৃতি দিলেন। তিনি বললেন যে. ভারতকে ক্রমে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়াই তো ব্রিটেনের লক্ষ্য । সে জন্যঃ তো এসেছে সাইমন কমিশন। কমিশন রিপোর্ট পেশ করলেই ভারতের সমস্ত রাজনৈতিক দলকে ডাকা হবে গোল-টেবিল বৈঠকে । ১৯৩০ সালের মে মাসে যখন গান্ধীজির লবণ সত্যাগ্রহ আন্দোলন চলছে, তখন জন সাইমন ব্রিটিশ পালণমেন্টে তার রিপোর্ট পেশ করলেন। ওঁ রিপোর্টের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার লণ্ডনে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক ডাকলেন। একেই বলা হয় গোল-টেবিল বৈঠক । আসলে, সাইমন কমিশনে যে ভারতীয় প্রতিনিধি ছিল না, এবং যে কারণে কংগ্রেস এ কমিশন বয়কট করেছিল, তর ওপরে প্রলেপ দিতেই গোল-টেবিল বৈঠকের ঘোষণা করা হয়__এই ছিল কংগ্রেসের ব্যাখ্যা । আর তাই কংগ্রেস এ বৈঠক বর্জন করে। প্রথম গোল-টেবিল-বৈঠক বসে ১৬ নভেম্বর ১৯৩০ থেকে ১৯শে জানুয়ারী ১৯৩১ পর্যন্ত । সভাপতিত্ব করেন ইংলগ্ডের প্রধান মন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড । যারা ভারত থেকে উপস্থিত ছিলেন তাদের মধ্যে প্রধান হচ্ছেন তেজ বাহাছর AW, মহম্মদ আলি জিন্নাহ ডক্টর Sirsa, জয়াকার ইত্যাদি । প্রথম দিকে আলোচনা বেশ অগ্রসর হলেও শেষ দিকে মহম্মদ আলি জিন্নাহ মুসলমানদের জন্য ৩২৫

— পৃষ্ঠা ৩৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।