বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

মামলার ৷ কিন্তু তার আগেই মিলিটারী অধ্যুসিত চট্টগ্রামে আর এক ষড়যন্ত্র ধরা পড়ে । বিপ্রবীরা ডিনামাইট পেতে ট্রাইবুন্তালের বিচারক, তদন্তকারী পুলিশ দল, থানা জেলখানা ইত্যাদি সব উড়িয়ে দেবার পরিকল্পনা করে ছিল। কিন্তু ত! ধরা পড়ে যায় | এবার প্রচণ্ড ভয় পেয়ে যায় সরকার । এ বিপ্লবীদের পক্ষে সব কিছু সম্ভব ! তার! চট্টগ্রামের বিপ্লবীদের আতঙ্কের চোখে দেখতে থাকে । শোনা যায় সরকারের তরফ থেকে বিপ্লবীদের সঙ্গে একটা আপোস আলোচনার আয়োজন হয়। কিন্তু শেষ পর্যন্ত ত! ব্যর্থ হয়। তবে এ মামলায় কাউকেই তিন বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয় নি। এ সময় shay আবার আন্দোলিত হয়ে ওঠে এক পুলিশ ইনেস্পেক্টর আমানুর খানের হত্যাকাণ্ডে । এই অফিসারটি চট্টগ্রাম দমনে সবচেয়ে উগ্র ভূমিকা নেন। ছেলে-বুড়ো বা নারী- পুরুষ ভেদ ছিল না তার কাছে। কত পরিবারকে গৃহহীন ভিখারিতে পরিণত করেছিলেন ইনি তার Feel নেই । সন্দেহ- বশে থানায় টেনে এনে মারের চোটে হাত-পা ভেঙ্গে দেওয়া বা কোন অঙ্গ বিকল করে দেওয়া আমান্ুর্লা সাহেবের নেহাং ছেলে খেলা ছিল। বিপ্লবীরা এর পুরস্কার দিতে চাইলেন। ৩০শে আগস্ট আমানুল্লা নিহত হলেন | খুব পরিকল্পিত ভাবে পুলিশ এবার এ জন্ হরিপদ ভট্টাচার্য বলে একজনক গ্রেপ্তার করল এবং একে মুসলমানের বিরুদ্ধে হিন্দুর আক্রমণ হিসেবে প্রচার করতে থাকল । তারা যা চেয়েছিল হ'ল তাই। মুসলমান গুণ্ডারা চট্টগ্রামে দাঙ্গা শুরু করে। পুলিশ তলা থেকে সাহায্য করে গুগডাদের ! চট্টগ্রামে হিন্দুদের জীবন বিপন্ন হয়ে ওঠে। এর মধ্যেই ট্রাইবুন্যালে বিচার শেষ হয় । সকলেরই যাবজ্জীবন ৩১৪.

— পৃষ্ঠা ৩৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।