যাবার আগে তারা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিলেন পুলিশ ব্যারাকে । আগ্রহের আতিশয্যে হিমাংশু সেন রনতাদের পূর্ব-নির্দেশ ভুলে নিজেই পেট্রল ছিটিয়ে নিজেই আগুন ধরাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গেলেন | অন্যেরা তাকে গুলি করে মেরে ফেলতে বললেও অনন্ত সিং এবং গনেশ ঘোষ তাকে বাড়িতে পৌছে দিয়ে আসতে গেলেন। পথের ছেটখাট বিপত্তি এড়িয়ে তারা যখন পুলিশ ব্যারাকে ফিরে এলেন তখন সেখানে কেউ নেই। ওরা বৃথাই অস্ত্রাগার ইত্যাদি নানা স্থানে ঘুরলেন-_কিস্তু মূল বাহিনীর সঙ্গে আর যুক্ত হতে পারলেন না। এদিকে ব্যারাক থেকে বেরিয়ে বিদ্রোহীরা এসে ওঠেন নাগার- খানা পাহাড়ে । মাঝরাতে তাদের খাবারের কথা মনে পড়ে। দুঃসাহসী টেগরা বল ( লোকনাথ বলের ভাই) সেই রাতেই শহরে নেমে গিয়ে কিছু বিস্কুট, আম আর জল এনে সাময়িক ব্যবস্থ' করে। এমনি করে ছু দিন কেটে যায়। এদিকে সরকারী পক্ষ ইতঃমধ্যে সংগঠিত হয়ে উঠেছে ৷ তারা পুলিশ ব্যারাক জ্বলতে দেখে এবং বিপ্লবীদের গুলি-গোল! বন্ধ হতে দেখে AYA করে যে বিপ্লবীরা শহর ত্যাগ করেছে। সামান্য ছ-একট। বন্দুক হাতেই তার! শহরে নেমে পড়ে এবং শহর দখল নেয় | পলায়িত দিপাইরা ফিরে আসে | অন্যদিকে, হঠাৎ তার! আবিষ্কার করে যে নদীর বুকে একটি জাহাক্তেবেতার-ব্যবস্থা রয়েছে | সঙ্গে সঙ্গে তার মারফৎ বিদ্রোহের সংবাদ ছড়িয়ে দিতে থাকল। কলকাতা ফোর্ট-উহলিয়ামের বেতার যন্ত্রে সে সংবাদ ধরা পড়ল রাত শেষ হবার আগেই। লাট-সাহেব যাচ্ছিলেন দার্গিলিং। তাকে মাঝপথ থেকে ফিরিয়ে আনা হ'ল । তিনি সঙ্গে সঙ্গে এক অডিনান্স জারী করে বাঙলা! দেশের সব জেলার বিপ্লবীদের গ্রেপ্তার করে ফেললেন। আশে-পাশের জেলার সৈন্যদের বললেন চট্টগ্রামকে ঘিরে ফেলতে bP ৩১৪
— পৃষ্ঠা ৩৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।