বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

তবু ১৯২১ সালের অসহযোগে প্রকাশ্য রাজনীতির খেলা আসরে এসে দীড়িয়েছেন মাস্টারদা | সহ্ৃদয়তায়, শ্রীতিতে, মাধুধ্যে এবং অনুপম সহান্নভূতিগুণে তিনি জয় করে নিয়েছেন জনচিত | নির্বাচিত হয়েছেন কংগ্রেসের জেলা-সম্পাদক 1 অহিংসা আর সত্যা গ্রহের ব্রত প্রচারে নেমেছেন | কিন্ত সেই মানুষ ১৯২৩ সালে নাগারখানা পাহাড়ে পুলিশের সঙ্গে এক খণ্ড যুদ্ধে আহত হয়ে ধর! পড়লেন মাস্টারদা। চট্টগ্রামের মানুষ বিশ্বাসই করে উঠতে পারে না। আশ্চর্য, পুলিশও কিছু প্রমাণ করতে না পেরে ছেড়ে দিল মাস্টারদাকে । জনচিত্তে বিশ্বাসটা প্রবল হ'ল যে মাস্টারদার মত নিরীহ ভালমানুষ আর হয় al | ১৯২৪-২৫ সালে এক অডিনান্সের বলে বাঙলাদেশের সব বিপ্লবী এবং সন্দেহভাজন ব্যক্তি বন্দী হন । মাস্টারদাও তাদের ভেতর একজন । জেলখানা তাদের সম্মেলন স্থান হরে ওঠে । বিপ্লবীরা দুটি বিবয়ে বিশেষ ভাবে আলোচনা করতে থাকে । তা হ'ল অতীত বিপ্লবগুলির ব্যর্থতার কারণ এবং পরবর্তী বিপ্লব পরিকল্পনা | এ-ব্যাপারে বিপ্লবীদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। বয়স্কেরা বললেন যে, অতীত বিপ্লবগুলি আয়োজনের অভাবেই ব্যর্থ হয়েছে। তরুণেরা এ কথা৷ মানলেন ন! | তারা বললেন যে ওগুলি ব্যর্থ হওয়ার প্রধান কারণ সমিতিগুলির এক্যের অভাব। তাই আগামীকালের বিপ্লবে পিপ্লবী দলগুলির বিরোধ ছাড়তে হবে। বিশেষ করে “অনুশীলন” আর “যুগান্তর দলকে এক হতে হবে | দেখা গেল এই এক ব্যাপারেই পুরনো নেতা র৷ পিছিয়ে গেলেন | কিন্ত সবদলের তরুণেরাই একত্রিত হলেন। নুন দলকে পুরানে। নেতারা বলতে থাকলেন “রিভোল্ট গ্রুপ” বা "বিদ্রোহী-দল” আর নৃতনেরা নিজেদের বলতে থাকলেন “আ্যাডভান্স গ্রুপ” বা "অগ্রদূত গোষ্ঠী’ । ৩০৬

— পৃষ্ঠা ৩৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।