বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

ছড়িয়ে ছিটিয়ে দর্শকের মধ্যে মিশে আছে । কাউকে সন্দেহ হলেই আযারেস্ট করছে বা তাড়িয়ে দিচ্ছে। খেলা শুরু হবার আগেই দেখা গেল কয়েকটি নিরীহ বালক. গোলপোস্টের সামনে বল প্র্যাকটিস করছে। পুলিশ দেখল । চোখে চোখে কথা হ'ল। কিন্তু না। ওরা আদৌ সন্দেহভাজন নয়। খেলুকগে। এমন সময় রক্ষী পরিবৃত হয়ে বার্জ এসে নামলেন । ওপরের কোট খুলে ফেলতেই খেলোয়াড়ের পোষাক বেরিয়ে পড়ল। রক্ষীর! তাকে মাঠের লাইনের কাছ পধন্ত এগিয়ে দিলেন। বার্জ দু-এক পা ভেতরে ঢুকতেই গুডুম গুডুম পিস্তলের শব্দ । কাছেই খেলোয়াড় বালকদের মধ্যে মিশে ছিলেন তরুণ বালক অনাথ AH আর মুগেন wel ওরা বার্জকে উত্তর আর পশ্চিম ছু-দিক থেকে গুলি করলেন। MH পড়ে গেলেন। অনাথ Hel তাতেও থামলেন না। লাফিয়ে তার বুকে চেপে বসে পর পর সবকট! গুলিই চালিয়ে দিলেন | মিঃ জোন্স্‌ রিভলভার উচিয়ে এগিয়ে আসতেই ওদের গুলিতে আহত হয়ে পড়ে গেলেন | এতক্ষণে রক্ষীদের খেয়াল হ'ল। তার! সঙ্গে সঙ্গে গুলি করে অনাথ আর মৃগেনকে মেরে ফেলল । খেলার মাঠে পাশাপাশি বার্জ অনাথ আর মৃগেনের দেহ পড়ে রইল । তিন দেহ থেকে রক্তের ত্রিধারা এসে একত্রে মিশতে থাকল । আসলে কোন মানুষই যে শাসক বা শোষিত হয়ে জন্মায় নি-_-এই মহামানবিক সত্য যেন ঘোষণা করে চল্ল সেই ত্রিধারা | বিক্ষুব্ধ ব্রিটিশ সরকার তার সবশক্তি নিয়ে ঝাপিয়ে পড়ল মেদিনীপুরের ওপর । মেদিনীপুরে যেন অরণ্যের আইন। কিন্তু তাতে কি আর বশ মানবে মেদিনীপুর! তাতে কি আর বশ মানবে, ভারতবর্ষ! ৩০৪

— পৃষ্ঠা ৩৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।