সত্যিই যেন এক অপাধিব আনন্দের রসে ডুবে রইল গুষ্ভোৎ | যেন তার রূপলাবণ্য ঝরে পড়তে থাকল । নিত্য পড়াশুনায় ডুবে রইল সে। অবশেষে মৃত্যুর শেষ রাতে সে মাঝে মাঝেই গাইল “মরণরে তুহু মম শ্যাম সমান” । ফাঁসির দড়ি গলায় নিয়ে প্রদ্ভোৎ বলল, “মা, আমি যেন আবার তোমার কোলে ফিরে এসে তোমার সেবা করতে পাই । ভারত থেকে অত্যাচারী ইংরেজ উচ্ছেদ হোক, আমার দেহের প্রতি রক্তবিন্দু ভারতের ঘরে ঘরে বিপ্লবী স্থষ্টি করুক: আর বলতে পেল A ATS | পায়ের তলার পাটাতন টেনে নেওয়া হল। প্রগ্োতের মরদেহ ঝুলতে থাকল ফাসির দড়িতে | পুলিশ তার দেহ দিল না। জেলের মধ্যেই তারা দাহ সারল। বরং সেদিন রইল বিশেষ পুলিশ ও মিলিটারি পাহারা । কিন্তু গোট! শহর সেদিন মৃতের মত পড়ে রইল | পর পর দুজন ম্যাঞিস্টেট নিহত হওয়ায় ব্রিটিশ সরকার _মেদিনীপুরকে পিষে মারবার পরিকল্পনা করলেন। শাস্তিরক্ষার নামে মেদ্দিনীপুরে সশস্ত্র মিলিটারী-পুলিশ নামান হ'ল । এজন্য যে বায় তা পিউনিটিভ ট্যাক্সের নামে আদায় করা হ’ল। সমস্ত নেতাদের বাড়ি দখল করে সেখানে মিলিটারিদের থাকবার জায়গা করে দেওয়। হ'ল । সাধারণ জীবন বিপর্যস্ত । বহু মানুষ পালাল মেদিনীপুর থেকে । নেহাৎ দায়ে পড়ে যারা রইলেন, তারা সূর্বাস্তের সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে থাকতে লাগলেন | পথে পথে চলল মিলিটারী পুলিশের রূঢ় পদ্রচারণ। | রাত্রি নামতে থাকল বিভীষিকার আবরণে | সরকার এবার মেদিনীপুরে এক জবরদস্ত ম্যাজিস্টেট পাঠাল মি. বি. ই. জে. বার্জ। বাঙলার গভর্নর স্যার জন আ্যাণগ্ডারসন ৩০২
— পৃষ্ঠা ৩৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।