আক্রমণ করে। ফলে তারা অবস্থা আয়ত্তে আনতে এবং আত্মরক্ষা করতে লাঠি ও গুলি চালায় | এ তদস্তের রিপোর্ট প্রকাশিত হ'লে fasta একেও ডগলাসের সুপরিকল্পিত চক্রান্ত বলে গ্রহণ করলেন এবং ডগলাস হতার সঙ্কল্প গৃহীত হ'ল ৷ এ সংবাদ পুলিশের অজানা রইল না । ১৯১২ এর ৬ই ফেব্রুয়ারী কলকাতার গোয়েন্দা বিভাগ থেকে মেদিনীপুরের পুলিশ-স্থপারকে সমস্ত বিষয়ট! জানান হ'ল। পুলিশ দেখল মেদিনীপুরে যত্র তত্র লাল কাজিতে লেখা পোস্টার পড়তে থাকল । সে পোষ্টারে ডগলাস হত্যারও ইঙ্গিত ছিল । পুলিশ তৎপর হয়ে পোস্টার লেখককে ধরবার চেষ্টা করতে থাকল । জিজ্ঞাসাবাদ এবং বাড়ি খোজার নাম করে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেওয়া হ'ল । হঠাৎ ডগলাস একদিন একট! চিঠি পেলেন | তার এক পৃষ্ঠায় তার কাছে কৈফিয়ৎ চাওয়া হয়েছে, অনা পৃষ্ঠায় ভারতীয়দের আহ্বান জানান হয়েছে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাড়াতে এবং স্বাধীনতা TS যোগ দিতে । ডগলাস চিঠিটা পুলিশকে পাঠিয়ে জানতে চাইলেন যে, পত্রে যে সব অত্যাচারের কথা বলা হয়েছে তা সতা কিনা । পুলিশ সরাসরি বলে দিল সরডিহ ব! মানিক পাড়ায় চিঠির বর্ণনামত কোন অত্যাচার হয়নি । ডগলাস চিঠি নিয়ে আর মাথা ত্বামালেন না। বিপ্লবীদের বিচারে ডগলাস শাস্তিযোগ্য বলে নির্ধারিত হ'ল। ১৯৩২ সালের ৩০ এপ্রিল বিকেল পাঁচটায় মেদিনীপুর ভেলা- বোর্ডের অধিবেশন বসেছে | ডগলাস গ্রহণ করেছেন সভাপতির আসন । বোর্ডের সেক্রেটারী তার পাশে বসেছেন কাগজ পত্র নিয়ে। সভাপতির পিছনে একট! বড় বারান্দা । সেখানে পাহারা দিচ্ছে ডগলাসের রক্ষীরা । এরই মধ্যে পৌনে ছটা নাগাদ ডগলাসের পিছনের দরজায় দেখা গেল ছুটি মুখ আর ছুটি রিভলভার । রিভল- ভার গর্জে Gam | ২৯৯
— পৃষ্ঠা ৩৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।