১৯০৬-৭ খ্রীষ্টাব্দে শাসনের স্থবিধার জন্ত মেদিনীপুরকেও দ্বিখণ্ডিত: করা হয়েছিল | উত্তর মেদিনীপুরের সদর হ’ল মেদিনীপুর আর দক্ষিণ মেদিনীপুরের সদর হল হিজলী। এ জন্য হিজলীতে চার হাজার বিঘা জমির ওপর বহু বাড়ি তৈরী হয়। মেদিনীপুর এ বিভাজনের বিরুদ্ধে তীব্র মান্দোলন শুরু করে । কর্তারাও উপলব্ধি করেন যে এতে করে খুব লাভ হবে A! তখন এঁ বাড়িগুলিকে একত্রে এক বিশাল জেলখানায় পরিণত করা হয়। স্বদেশী আন্দোলনের কাল থেকে রাজনৈতিক বন্দীদের হিজলী জেলে পাঠান হ'ত। বন্দীরা অসম্মানজনক রীতি নীতি কখনই মানত না । এ নিয়ে; জেলে অশান্তি লেগেই থাকত । ডগলাসের আমলে তার পর- নির্ভরতার দোষে অন্য অফিসাররা স্বয়ং-সবস্ব হয়ে উঠলেন । এর ফলে বন্দীদের ওপর অত্যাচার, অসম্মান বাড়ল। প্রতিবাদে ১৬ সেপ্টেম্বর ( ১৯৩১ ) সন্ধ্যায় বন্দীরা লাইন করে দাড়াল না। যে যার সেলে ঢুকে গেল। এর শাস্তি দিতে eats সাড়ে নটার সময় বন্দীব্যারাকে, খাবার ঘরে এমনকি হাসপাতালেও ঝাপিয়ে ‘পড়ল সিপাহিরা ৷ প্রথমে বেপরোয়া লাঠি চালাল। বন্দীর! বাধা দিলে চালাল গুলি । সন্তোষ মিত্র এবং তারকেশ্বর সেন সঙ্গে সঙ্গে মারা গেলেন । কৃষ্ণনগরের বিপ্লবী গোবিন্দপদ দত্তের একটি হাত কেটে বাদ দিতে হল | মুত বন্দীদের দেহ নিয়ে যতীন্দ্রমোহন ও স্ভাষচক্ত্র কলকাতায় এক বিশাল শোক মিছিল বের করলেন | অন্য বন্দীর! প্রতিকারের দাবীতে অনশন শুরু করলেন | বাধ্য হয়ে ডগলাস তদন্তের নির্দেশ দিলেন | কিন্ত যাদের ওপর তদন্তের দায়িত্ব দেওয়া হ'ল তারা বন্দীদের সঙ্গে দেখা পর্যন্ত করলেন না । পুলিশ বক্তব্য অনুযায়ী জানান হ'ল যে বন্দীরা কোন প্রহরীকে ভয় দেখালে তাদের থামাতে প্রহরীরা ফাকা আওয়াজ করে । এতে উত্তেজিত বন্দীর! প্রহরীদের ২০৯৮
— পৃষ্ঠা ৩৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।