AER গ্রহণ করেছে। নির্ভয় কিশোর মৃত্যু বাজি রেখে মরণজয়ী, হাসি হেসে প্রবেশ করেছে সিংহের গুহায়। প্রথম ঘটনা ঘটল অপরিকল্পিত ভাবে। ১৯৩০ সালের OM Bal দাসপুর থানার copa হাটে বিলিতি জিনিষের দোকানে চলছিল পিকেটিং । থানার দারোগা ভোলানাথ ঘোষ তার সহকর্মী অনিরুদ্ধ সামস্তকে নিয়ে উপস্থিত হলেন সেখানে | তিনি সত্যাগ্রহীদের সরে যেতে নির্দেশ দিলেন । কয়েকজন সরেও গেল। এতক্ষণ যে জনতা উল্লাস করছিল-_- তার! সরে গেল। দারোগা! বীর দর্পে এগিয়ে গেলেন । একজন সাধারণ কংগ্রেসকমী শুয়ে ছিলেন দোকানের দরজা জুড়ে । দারোগা তাকে আবার সরতে বললেন। সে সরল না। ঘোষ মশাই, কষে লাথি চালালেন তার মুখে । চোয়াল কেটে নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকল । কিন্ত লোকটি ছুই হাত দিয়ে জড়িয়ে ধরে রইল দোকানের কপাট । ঘোষ মশাই সেপাইদের আদেশ দিলেন | তার! তার হাতের ওপর লাঠির পর লাঠি মারতে থাকল। আহছ্কুলগুলে। ফেটে গেল। হাত, হাতের পাতার হাড়, গুড়ো গুড়ো হয়ে ঝুলতে থাকল। কিন্তু আশ্চর্য শক্তিতে লোকটি চিৎকার করতে থাকল- বন্দেমাতরম্ ! তার সে চিৎকার যেন আগুন ধরিয়ে দিল জনতার বুকে । ভীত মানুষগুলে! চোখের সামনে এ বর্বর অত্যাচার, ‘অথচ মানুষটির সীমাহীন সহাশক্তি ও ত্যাগ দেখতে দেখতে তারাও যেন GHA হয়ে উঠ্ল। সহসা তারা ছুটে এসে বাধা দিল পুলিশদের । দারোগা লাঠি চালাতে নির্দেশ দিলেন । কিন্তু উৎক্ষিপ্ত জনত! কেড়ে নিল সব লাঠি। পুলিশরা পালাল। ক্রুদ্ধ জনতা হিতাহিত জ্ঞান ya হয়ে ঝাপিয়ে পড়ল ছুই দারোগার ওপর । তার! গুলি চালাবারও সময় পেলেন না। নিহত হলেন। জনতা সে লাশগুলি গুম করে ফেলল । কোথায় কেউ তা টেরও পেল না | চারদিন পরে, পরবর্তী হাটবারে আর এক জ্ালিয়ানওয়ালাবাগ ২৪৯৪
— পৃষ্ঠা ৩৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।