বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

চারিদিকে শোলাপুরের সংবাদের জন্য দাবী উঠল। শুরু হ'ল প্রতিবাদ সভা । বোস্বাই শহরের শ্রমিকর! ধর্মঘট এবং শোঁভাযাত্র করে শোলাপুরের সমর্থন এবং সৈন্য নামাবার প্রতিবাদ করল | শোলাপুরের কাছাক্কাছি কতকগুলি গ্রাম-গঞ্জে বিদ্রোহী মানুষ থানা আক্রমণ করল। পুলিশ এত আতঙ্কগ্রস্থ ছিল যে তারা থানা ফেলে পালাল । জনতা থান! পুড়িয়ে দিল। ব্রিটিশ সরকার পেশোয়ারের অভিজ্ঞতা কাজে লাগালেন এখানে । কোন ভারতীয় সেনাদল এলনা এখানে । এলো। ইংল্যাণ্ডের ইয়র্কসায়ার রাইফেলস্‌ বাহিনীর এক রেজিমেন্ট এবং কিংস আলস্টার রাইফেল বাহিনীর এক ব্যাটেলিয়ান সৈন্য । এর! শোলাপুর ঘিরে ফেলল | এ সংবাদ *'লযাণ্ডেও আলোড়ন তুল্ল। যেহেতু এ অভ্যুত্থান মূলতঃ শ্রমিকদের Agiata, তাই ইয়র্কসায়ারের শ্রমিকের! তুলল প্রতিবাদ। তারা ইংলগ্ডের সমস্ত শ্রমিককে এই শ্রমিকদলনের বিরুদ্ধে আন্দোলনে নামতে আহবান জানাল | ইতঃমধ্যে ভারতের TOA ১২ মে তারিখে শোলাপুরে সামরিক আইন জারি করল। এবার সৈন্যরা শহরে ঢুকে পড়ল। শুক হ'ল সম্মুখযুদ্ধ । মেসিনগান, হাতবোমা ইত্যাদি আধুনিক অস্ত্রের বিরুদ্ধে শুরু হ'ল নিরস্ত্র শ্রমিকদের বিষম লড়াই । তবু তাঁরা ১৫ তারিখ AIS লড়ে গেল। অবশেষে মৃতের Bova মধ্যে শোলাপুর পুনরুদ্ধার করল ইংরেজ সরকার | বন্দীদের মধ্যে যাদেরকে গুপ্তচরেরা নেতা বলে চিহ্নিত করল সেই ত্রিশ জনকে তৎক্ষণাৎ বিনা বিচারে প্রকাশ্য রাজপথে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া! হল। অবশিষ্ট প্রায় দু'শ জনকে দেওয়া হল দীর্ঘ- মেয়াদী কারাদণ্ড। শোলাপুর বিদ্রোহের অবসান ঘটল | সং সং সং ২৮০ ১৯

— পৃষ্ঠা ৩৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।