সবাই । মারা গেল আটজন । সংবাদ পাওয়! মাত্র স্থানীয় কর্তৃপক্ষ- রাইফেল ধারী পুলিশ পাঠাল । তারা নিধিচারে গুলি চালালেও আড়াল থেকে জনতা শুধু Soa টুকরে! ছু'ড়ে গুলির বিরুদ্ধে লড়ল প্রায় চার ঘণ্টা । শ্রমিক মারা গেল পাঁচজন । আহত অনেক | কিন্তু তবু জনতাকে হটে যেতে হল। সারারাত শোলাপুরে চলল প্রবল উত্তেজনা | কংগ্রেসী নেতৃবৃন্দ সাধ্যমত চেষ্টা করলেন সকলকে শান্ত করতে । কিন্তু কিছুতেই wy সম্ভব হল না। বরং প্রতি পাড়ায় একটি করে সংগ্রাম-কমিটি তৈরী হ'ল। তারা পরবর্তী পায়ের কর্ম পদ্ধতি স্থির করল। বিক্ষুব্ধ শোলাপুরে শুরু হল ৯ই মের সকাল | জনতা এগারোটা নাগাদ সরকারী দস্তাবেজখানা আক্রমণ করে দখল করে নিল । বহু অফিস, ইংরেজদের দোকান, মদের দোকান আগুনে পুড়ে গেল । মিল মালিকের! ইংরেজ কমচারী, থান! পুলিশের লোক-_ সব গিয়ে জমায়েত হ’ল রেল স্টেশনে । সেখানে ছিল একদল COTTA সৈন্য আর কয়েকটি মেশিনগান | তাই দিয়ে তারা স্টেশনটাঁকে সুরক্ষিত করে রাখল। শোলাপুর শহর রইল তাদের তত্বাবধানে | শ্রমিকেরা সকল সরকারী অফিসের মাথায় ইউনিয়ন জ্যাকের বদলে ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাক। উড়িয়ে দিল ৷ রাতারাতি শোল পুরের বিদ্রোহীরা প্রত্যেক পথে শক্ত ব্যারিকেড তৈরী করে ফেলে । এতে ওরা ব্যবহার করল বড় বড় ড্রেনের পাইপ? গাছের গু'ড়ি, গরুর গাড়ি, ঠেল। গাড়ি, বড় বড় পাথরের টুকরো। | বিড্রোহীরা জানত বাইরের সঙ্গে যোগাযোগ ন! করলে এ শহর দখলে রাখা যাবে না । অতএব তার! একটি প্রচারক দল তৈরী করল এবং রাতারাতি পাঠিয়ে দিল শহরের বাইরে | বিদ্রোহীদের দূরদশিতা প্রমাণিত হ'ল পরদিনই । বড়লাট শোলাপুরের সংবাদের ওপর সারা ভারতবর্ষ ব্যাপী নিষেধাজ্ঞা জারি করল । কিন্ত তবু প্রভারকদল তৎপরতার সঙ্গে ছড়িয়ে দিল সংবাদ । ২৮৮
— পৃষ্ঠা ৩৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।