হাতে হাতে তুলে দিল বন্দুক । একজন অন্তজনকে বুকে জড়িয়ে ধরল । যুদ্ধের মরণ ক্ষেত্র মুহুর্তে মহা-মিলন ক্ষেত্রে পরিণত হ’ল । সেনাপতি কাল বিলম্ব না করে পালালেন | ব্রিটিশ কর্তৃপক্ষ তড়িঘড়ি সৈন্য পাঠালেন না৷ গাড়োয়াল সৈন্যদের বিদ্রোহ তাদের চক্ষু খুলে দিল। তার! প্রথমে পেশোয়ারের পার্শ্ববর্তী অঞ্চল থেকে এমন কি পাঞ্জাব থেকেও দেশী সৈন্যদের সরিয়ে দিলেন। তারপর শুধু ইংরেজ সৈন্যের দল পাঠালেন পেশোয়ার ঘিরে ফেলতে ৷ ব্রিটিশ-ভারতের ইংরেজ সৈন্যের প্রায় ছুই তৃতীয়াংশ সৈন্য সেখানে জমায়েত হ'ল। এ সব করতে প্রায় দশ দিন কেটে গেল । স্বাধীন পেশোয়ারের সংবাদ ছড়িয়ে পড়ল চারদিকে । আগে থেকেই পাঞ্জাবী আকালীর। এই আন্দোনাল্লন প্রতি সহানুভূতিশীল ছিল । এখন প্রায় ছুই শত আকালী মার্চ করে চল্ল পেশোয়ারের দিকে | অন্যদিকে মে মাসের প্রথম দিনগুলিতে Wate প্রদেশের পাঠান, আফ্রিদি, মোগস্থ ইত্যাদি উপজাতির অধিবাসী বিদ্ৰোহ ঘোষণা করল । তারাও অগ্রসর হতে থাকল পেশোয়ারের সঙ্গে মিলিত হবার জন্য । কিন্তু এ দুই বাহিনীর কোন বাহিনীই পেশোয়ারের স্বাধীন- জনতার সঙ্গে মিলিত হতে পারল না। আকালীর দলকে ব্রিটিশ সৈন্য ঝিলাম নদীর তীরে ঘিরে ফেল্ল। BH আকালকে গ্রেপ্তার করে পাঠাল জেলখানায় | এদিকে পেশোয়ারকে ব্রিটিশ সৈন্য চারদিক থেকে ঘিরে ফেলে প্রথমেই গাড়োয়ালী বাহিনীকে আত্মসমপণের নির্দেশ দিল। তারা স্ুশু খল বাহিনীর মত ফিরে গেল ইংরেজ পক্ষে | সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হ’ল তাদের । নিকটবতী সামরিক ঘাঁটিতে সামরিক আদালতে বিচার হ'ল তাদের। চন্দ্র সিং-এর হ’ল যাবজ্জীবন কারাদণ্ড | অন্যদের তিন থেকে দশ বছর পধন্ত কারাদণ্ড হ'ল। কিন্ত সারাদেশ ২৮৫
— পৃষ্ঠা ৩৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।