নির্দেশে গুলি চালাবেন না। বরং আপনারাও দেশী মানুষের এ যুদ্ধে যোগ দিন | রাসবিহারীর আমল থেকেই শচীন সান্যাল ইত্যাদি নেতার নেতৃত্বে সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ ঘটাবার চে! চলত । এ সময়ে নতুন সাম্যবাদী চিন্তায় Cae ভকৎ সিংদের প্রভাব ছিল প্রবল। আর আত্মীয়-পরিজন ও পারিবারিক স্থত্র স্বদেশীয় সৈন্যেরাও যে দেশের এই নতুন জাগরণের সংবাদ রাখত AN, নতুন ভাবধারার প্রতি সহানুভূতিশীল ছিল না, এমন নয়। পেশোয়ারে সৈন্যদলের সেই মানসিকতা প্রত্যক্ষ আত্মপ্রকাশ করল | ১৯৩০ সালের <০মে। এক ইংরেজ সেনাপতি একদল গাড়োয়ালী সৈন্য নিয়ে মার্চ করে এলেন পেশোয়ারে | ব্যারিকেডের পাশ দিয়ে এবং ডিঙ্গিয়ে তারা শহরে প্রবেশ করল | অদূরে সার দিয়ে দাড়িয়ে বিদ্রোহীরা । সেনাপতি চিৎকার করে উঠলেন ফায়ার | কিন্ত কেন জানিনা সৈন্যরা ইতস্ততঃ করতে থাকল । হঠাৎ প্রায় লাফিয়ে সৈন্যদের সামনে এসে দাড়াল হাবিলদার চন্দ্র সিং। বলল, ভাই সব! কে এ ইংরেজ সেনাপতি যে তার কথা শুনে দেশের মানুষের বুকে গুলি মারবে । কি তাদের অপরাধ | ইংরেজর আমাদের এতদিন খেতে পরতে দিয়েছে | এস, 'আমরা নিজেরা ওদের বিরুদ্ধে গুলি না ছু'ডলেও আমাদের অন্ত্রগুলি তুলে দি আমাদের ভাইদের হাতে | বলতে না বলতে চন্দ্র সিং ছুটে গেল অপেক্ষমান জনতার দিকে | ছ'ড়ে দিল তার বন্দুক । আর একজন লুফে নিল । আনন্দে চিৎকার করে উঠল জনতা ৷ নেতা এগিয়ে এসে বুকে জড়িয়ে ধরল চন্দ্ৰ সিংকে | এ আলিঙ্গন আর উল্লাস ধ্বনি গাড়োয়ালী সৈন্যদের সব দ্বিধা ভাসিয়ে দিল। তারা বন্দুক উচু করে ধরে ছুটে এলে এদের দিকে । ১৮
— পৃষ্ঠা ৩৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।