বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

করলেন- ইংরেজদের শোষণ ও অত্যাচারের সূত্র ধরে এই আন্দোলন সূচনা করতে আহ্বান জানীলেন। সর্বত্র বিক্ষোভ জমানই ছিল। এবার তা সংহত ভাবে ফেটে পড়ল | সরকার সর্বপ্রকার অসহযোগের মাঝে পড়ে হাবুডুবু খেতে থাকল | ২২শে এপ্রিল রাতে বহু জায়গায় হান! দিয়ে পেশোয়ারের প্রায় সব জননেতাকে গ্রেপ্তার করল । ভোর হতে না হতে সংবাদ ছড়িয়ে পড়ল আগুনের মত। ন্বতঃস্ফূর্ত হরতাল পালিত হ'ল । পথে নেমে এলো উত্তেজিত অথচ উদ্ন্রান্ত জনতা । fea কে তাদের নিয়ন্ত্রণ করবে? কে দেবে পথের নির্দেশ! কংগ্রেসের সাধারণ সভ্য ও স্বেচ্ছাসেবকের! শুধু তাদের শান্ত থাকতে এবং গান্ধীজির আদর্শ SYA করতে বলতে থাকলেন | জনতার উত্তেজনার মুখে সে নির্দে এ1% অর্থহীন মনে হতে থাকল । এই পরিস্থিতিতে বেল! দশটা নাগাদ পুলিশের গাড়ি করে বন্দী জননেতাদের নিয়ে যাওয়া হচ্ছিল আদালতে ৷ নেতারা ঢাক! গাড়ির ভেতর থেকে ধ্বনি দিচ্ছিলেন । তাদের কণ্ঁস্বর জনতাকে প্রায় মাতাল করে তুল্ল। তারা চারদিক থেকে ঘিরে ফেলল বন্দীদের গাড়ি। তখন ভেতর বাইরে মিলে শুধু ভারতমাতা, স্বাধীন ভারত আর গান্ধীজির নামে জয়ধ্বনি উঠছে। FAIR বন্দে- মাতরম্‌ বলে চিৎকার | এ সব ধ্বনি যেন আরও তপ্ত করে ফেলল জনতাকে | তারা এ সামান্য কজন পুলিশের হাত থেকে রাইফেল কেড়ে নিল। খানিকটা মার-ধরও করল তাদের । ছিনিয়ে মুক্ত করল জননেতাদের। তারপর তারা ছুটে গেল থানায় এবং জেলখানায় । ঘিরে ফেলল সব। মুক্ত জননেতা এবং কংগ্রেস কর্মীরা জনতাকে বার বার বোঝাতে থাকলেন যে, এভাবে পুলিশকে আক্রমণ করা গান্ধীজির আদর্শের পরিপন্থী । এটা সঠিক পথ নয়। কিন্ত কে শোনে সেই কথা। নেতাদের মুক্ত করবার . প্রাথমিক জয়ের আনন্দে তারা উদ্ভ্রান্ত । ২৮১

— পৃষ্ঠা ৩৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।