সকলে চিৎকার করে গান্ধীজির জয়ধ্বনি দিল । তারপর সকলে হাঁটতে শুরু করল। লবণ ডিপৌতে পৌঁছাতে গেলে প্রায় আধ মাইল হেঁটে যেতে হবে। লবণ যেখানে জমে তার চারদিকে জলভন্তি গর্ত । একটু এগুতেই দেখ! গেল সুরাটের প্রায় চারশ’ পুলিশ সেগুলি পাহার! দিচ্ছে । জন৷! ছয়েক ইংরেজ অফিসার । প্রত্যেক পুলিশের হাতে পাঁচফুট লম্বা লাঠি। তার মাথা লোহা! দিয়ে মোড়া । তাদের পিছনে তারের বেড়া । সেখানে বন্দুকধারী পুলিশ । আরও খানিকটা এগুতেই পুলিশ carat করল যে, সেখানে ১৪৪ ধারা জারী করা আছে । অতএব সেখানে পাঁচজন বা তার বেশি লোক একত্রে সমবেত হতে পারবে A | সত্যাগ্রহীরা থামলেন না । সাদা পোষাক পরিহিত সত্যাগ্রহীর প্রথম দল এগিয়ে গেল। পুলিশ এগিয়ে এসে লাঠি দিয়ে মারল তাদের। নৈশবের মাঝে লাঠির আঘাতে মাথার খুলি ফাটার আওয়াজ শোনা যেতে থাকল । একজন সত্যাগ্রহীও হাত তুললেন না। কাতোরক্তি করলেন না। আহত হয়ে লুটিয়ে পড়লেন | তাদের সাদ! জাম! রক্তে ভিজে লাল হয়ে যেতে থাকল । প্রত্যেক সত্যাগ্রহীর প্রতিটি আঘাতের সঙ্গে দর্শকদের বুক ফেটে যেতে থাকল। ইংরেজ সাংবাদিক ওয়েব মিলার বন্ধ কষ্টে চোখের জল সামলে রাখলেন । বর্বরতার সামনে মনুষ্যত্বের এতবড় আত্ম- ঘোষণায় তার নিজেকেই ছোট লাগতে লাগল। লুটিয়ে পড়া সত্যাগ্রহীদের তাড়াতাড়ি স্ট্রেচারে করে সরিয়ে নিয়ে যাওয়া হতে থাকল । এগিয়ে গেল দ্বিতীয় সারির সত্যাগ্রহীর। | এমনি করে প্রায় তিনশ কুড়ি জন সত্যাগ্রহী আহত হল। ছুজন মার! গেলেন। দর্শক উত্তেজিত হয়ে উঠল । ইংরেজ অফিসার বন্দুকধারী পুলিশদের টিলার ওপরে তুলে প্রস্তুত করে রাখলেন | স্বেচ্ছাসেবকর! বারংবার গান্ধীজির নির্দেশের কথা বলে দর্শকদের ২৭৮
— পৃষ্ঠা ৩৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।