হলেও তিনি প্রকৃত কর্মপন্থা faatay করতে পারলেন না। রবীন্দ্রনাথ, গান্ধীজিকে জিজ্ঞাসা করে পাঠালেন । গান্ধীজি জানালেন, আমি দিনরাত ধরে ভাবছি, কিন্ত অন্ধকারের ভেতর থেকে কোন আলোর রেখা দেখতে পাচ্ছি না। এমন সময় হঠাৎ একদিন তার “ইয়ং ইপ্ডিয়া” কাগজে সরকারের কাছে এগার-দফা শাসন সংস্কারের দাবী রাখলেন। যখন কংগ্রেস পূর্ণ-স্বাধীনতা দাবী করেছে তখন গান্ধীভির এই এগার দফা দাবীর প্রস্তাবের অর্থ অন্যে ত’ দূরের কথ স্বয়ং জওহরলালও বুঝে উঠলেন Al | ভারতের রাজনৈতিক আকাশে এক থমথমে আবহাওয়া বিরাজ করতে থাকল | ভারতের বড়লাট আরউইন গান্ধীজির প্রস্তাব সম্পর্কে কোন উচ্চবাচ্য করলেন না। তখন গান্ধীজি সহসা Sta পরিকল্পন৷ ঘোষণা! করলেন। তখন সরকার এক আইন বলে সমুদ্রের ওপর সরকারের সার্বভৌমত্ব প্রচার করে লবণ তৈরী নিষিদ্ধ ঘোষণ। করেছিলেন | গান্ধীজি নিজে সেই লবণ আইন ভঙ্গ করবেন বলে স্থির করলেন | এজন্য তিনি ১৯৩০ সালের ১২ই মার্চ ৭৮ জন সুযোগ্য BRST সহ সবরমতি আশ্রম থেকে পায়ে হেঁটে Asai হলেন | স্থির হ'ল সমুদ্রের ধার দিয়ে প্রায় ছু'শ মাইল হেঁটে তিনি যাবেন দণ্ডী নামক লবণ তৈরীর বিখ্যাত গ্রামে । যেখানে তিনি নিজে হাতে লবণ আইন ভঙ্গ করবেন | গান্ধীজির নিবাচন সঠিক ছিল। লবণ নিত্য প্রয়োজনীয় জিনিস । জাতি-ধর্ম-নিবিশেষে সকলের সমান প্রয়োজনে লাগে । 2 বস্তুটিও সরকার তার হাতে তুলে নেওয়ায় বিক্ষুব্ধ ছিল সবাই | সেই লবণ আইনকে আঘাত করবার সংকল্পে সাধারণ লোকের কাছে বিষয়টা এমন তাৎপর্যে পৌছাল যে, কত সমবেদনায় ভর! মন নিয়ে গান্ধীজির মত মানুষ দীনতম লোকের লবণ হারাবার বেদনাকে বোঝে । মুহূর্তে গান্ধীজি আবার সকলের হৃদয়ের মানুষ হয়ে ২৭৬
— পৃষ্ঠা ৩৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।