বিল্ডিং-এর দোতলার একটা পরিপূর্ণ নক্সা তৈরী করে দিয়েছেন | তাতে fa foa কোন দিকে কোন ঘরে কোন অফিসার বসেন, ঘরে প্রধান আসবাব পত্র কি কি, কোথায় কি আছে, তার সব সংকেত দেওয়া ছিল। নকাটি এত নিখু'ত যে তা দেখে দেখে রাইটার্সবিজ্ডিং- এর সব চেনা হয়ে গেল বিপ্লবীদের । তার ওপরে নিকুঞ্জ সেন কৌশলে একদিন রাইটার্স ঘুরিয়ে নিয়ে গেলেন বিনয়কে । বিপ্লবীরা সবদিক থেকে প্রস্তুত হয়ে চলল রাইটার্স বিজ্ডিং। তিনজনে নিখুঁত সাহেবী পোষাক পরেছেন। ট্যাক্সি থেকে নেমে নিঘিধ ভঙ্গিতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলেন ওরা । ওরা প্রথমেই উপস্থিত হলেন কারা বিভাগের সর্বাধিনায়ক কর্নেল সিম্পসনের ঘরে। এঁর নির্দেশেই বন্দী বিপ্লবীদের ওপর অকথ্য অত্যাচার করা হয় । অতএব সিম্পসনই তাদের প্রথম লক্ষ্য | বিনয়-বাদল দীনেশ বিনা বাধায় তার ঘরে ঢুক্ল। সিম্পসন তখন কাজ করছিলেন চেয়ারে বসে । তার পি. এ. ফাইল পত্র এগিয়ে দিচ্ছিলেন | তিন বিপ্লবী ঘরে ঢুকে পজিশন নিয়ে দাড়াল | প্রায় সঙ্গে সঙ্গেই বিনয় হুকুম দিলেন, ফায়ার | সঙ্গে সঙ্গে দুটি গুলি গিয়ে বিদ্ধ করল সিম্পসনকে । সিম্পসন লুটিয়ে পড়ল । তারপর তারা একে একে হান! দিতে থাকল প্রতি ঘরে। গুলির শব্দে রাইটার্সে পালাবার হুড়োহুড়ি পড়ে গেল। শ্বেতাঙ্গেরা ( বিপ্লবীদের ভাষায় সাদা পাঠা ) আতঙ্কিত হয়ে পালাতে থাকলেন । জুডিশিয়াল সেক্রেটারি নেলসন, সেক্রেটারি টয়নাম প্রভৃতি জাদরেল অফিসার হুড়মুড় করে পালালেন সিঁড়ি দিয়ে। এক পাত্রী সাহেব এসেছিলেন কান্জে । তিনি জানলা দিয়ে হাত বাড়িয়ে জলের পাইপ ধরে নামলেন নীচে | মুহুর্তে পুরো! কর্মব্যস্ত রাইটার্স বিল্ডিং একেবারে ফাকা হয়ে গেল | সাফলোর আনন্দে তিন বিপ্লবী জয়ধ্বনি দিলেন-_-বন্দে-মাতরম্ | ca চিৎকারে পাশের লালবাজারে পুলিশ দণ্তর বুঝি বা কেঁপে উঠল। ১৭০
— পৃষ্ঠা ৩৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।