বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

আর্মানিটোলায় মেডিকেল হোস্টেলে থাকার সময় বিনয়ের সঙ্গে' বিপ্লবীদলের যোগাযোগ ঘটে । তার! স্থির করে অত্যাচারী পুলিশ- ইন্সপেক্টর জেনারেল মিঃ লোম্যানকে পৃথিবী থেকে সরিয়ে দেবে | তখন ঢাকা মেডিকেল কলেজে অসুস্থ হয়ে চিকিৎসা করাচ্ছিলেন্‌ জল পুলিশের সুপারিটেনডেণ্ট মিঃ বার্ড । ১৯৩০ সালের ২৯ আগস্ট সকাল বেলা ডিউটিতে এসে বিনয় দেখল চারদিকে বড়ই পরিস্কার পরিচ্ছন্ন | সাজান গোছান ভাব । জানা গেল মিঃ লোম্যান আসছেন ব্যক্তিগত বন্ধু মিঃ বার্ডকে দেখতে । শুনেই বিনয় তার ed পরিকল্পনা সফল করবার weg স্থির করে ফেলল | ছুটল রিভলভার' জোগাড় করে আনতে | ফিরে এসে মূল গেট দিয়ে ঢুকতে পারল না বিনয়। কর্তারা এসে গেছেন । অন্য গেট দিয়ে এসে বিনয় দেখল ঢাকার সিভিল- সার্জেনের পাশে দাড়িয়ে আছেন ইন্সপেক্টর জেনারেল লোম্যান এবং ঢাকার স্বপার মিঃ হাডসন | তাদের অদূরে দাড়িয়ে আছেন এক. কন্ট্রাক্টার সত্যেন সেন। বিনয় অন্থগত ছাত্রের মত এগিয়ে গেল এবং চকিতে লোম্যানের বুকে পর পর ছুটি গুলি মারল। পুলিশ সুপার হাডসন ঘুরে দাড়ালেন বিনয়ের দিকে । সঙ্গে সঙ্গে তাকেও গুলি করলেন বিনয় | হাডসন আহত হয়ে পড়ে গেলেন | লোম্যানের দিকে তাকিয়ে বিনয় বুঝল তাঁর উদ্দেশ্য সিদ্ধ হয়েছে | পরপর ছুজনকে মৃত ও আহত হতে দেখে সিভিল সার্জেন হত- বুদ্ধি হয়ে গেলেন । হতবুদ্ধি হলেন না সত্যেন সেন। তিনি যেই বুঝলেন যে বিনয়ের রিভলভারে আর গুলি নেই, অমনি জাপটে ধরলেন বিনয়কে | কিন্ত তাকে আটকে রাখা অত সহজ ব্যাপার নয়। হকি- টেনিসে বিনয়ের gfe ছিল না। কুস্তি বক্সিং জানত বিনয়। অতএব এক ANH তাকে কুপোকাত করে ফেলে লাগাল বিরাশি সিকা এক ঘুঁসি। কণ্টাক্তীর সাহেব ছিটকে পড়লেন। বিনয়, ২৬৬

— পৃষ্ঠা ৩৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।