বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

এদিকে দিল্লীতে একেবারে কর্তৃপক্ষের বুকের ওপর বসে বিপ্লবের কাজ করতে করতে আসফাকও ধর! পড়লেন। এক মুসলমান ম্যাজিষ্ট্রেট আর একজন পুলিশ অফিসার তাকে বোঝাতে থাকলেন, কেন তুমি হিন্দুদের সঙ্গে মিলছ? রামপ্রসাদরা col চাইবে হিন্দুরাজ্য প্রতিষ্ঠা করতে । এর চেয়ে সব কথা বলে দিয়ে, মার্জনা চেয়ে ATS | আসফাক সতেজে জবাব দিলেন, ওর! আমার কাছে হিন্দু নয়--- হিন্দুস্থানী । আমর হিন্দুর স্বাধীনতা চাই ai, চাই হিন্দুস্থানের স্বাধীনতা | আর যদি হিন্দুর স্বাধীনতা আসে, আসুক না। আমি ইংরেজের অধীনতার চেয়ে হিন্দুর অধীনতা অনেক বেশী পছন্দ করি; কারণ ইংরেজ বিদেশী-..আর হিন্দু ভিন্দুস্থানেরট | রুষ্ট হয়ে ফিরে গেলেন অফিসাররা | একদিন রূপসী এক নারী দেখা করতে এল আঁসফাকউল্লার সঙ্গে । মেয়েটি তার পুব-পরিচিতা। পলাতক জীবনে মেয়েটি আসফাককে অনেক আদর যত্ব করেছে । আশ্রয় দিয়েছে । আজ বলল, আসফাক ! ছেড়ে দাও বিপ্লবের পথ । আমি তোমাকে বিয়ে করতে চাই | আসফাক হেসে ‘বললেন, সুন্দরী ! জাননা! বিয়ে আমার হয়েগেছে । এ দেখ বাসর শয্যার জন্য অপেক্ষা করছে ফাসির দড়ি। কাঠগড়ায় এসে মিলিত হ'ল বন্ধুরা । এতো বিচারালয় নয় বিপ্লবীদের সম্মেলন স্থল । আদালতে রামপ্রসাদ বিসমিল হাতকড়িতে তাল ঠকে গাইতে থাকলেন স্বরচিত গান | আমার প্রিয় মৃত্যু আসি বুকের মাঝে নাচে দেখব আজি এ ঘাতকের শক্তি কত আছে ॥ সব বাসনা ঘুচে গেছে নাইকে। কলরব | বিসমিলের.বুকের মাঝে মৃত্যুরই উৎসব ॥ ২৫

— পৃষ্ঠা ৩১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।