Bie! প্রচুর অর্থ! উপায়? চীদায় কাজ চলে না। অতএব স্ুদখোর মহাজনের এবং সরকারী টাক! লুট করতে হবে | কতকগুলো ছোটখাট ডাকাতিতে মোটামুটি কাজ চলার মত অর্থ এলেও AY সংগ্রহের জন্য যে প্রচুর অর্থ প্রয়োজন, তা কোথায় পাওয়া যায়? সংবাদ এলে। ( ১৯২৫ সালের ' ৯ই আগস্ট তারিখে লক্ষৌগামী প্যাসেঞ্জার ট্রেনে এক সিন্দুক বোঝাই সরকারী টাকা যাচ্ছে | রামপ্রসাদের দল স্থির করলেন এ টাক! লুট করতে হবে | কাকোরী নামে ছোট একটা রেল স্টেশনকে ওরা নিবাচন করলেন | এ স্টেশন থেকে গাড়ি ছেড়ে কিছুদূর যেতেই চেন টানলেন বিপ্লবীরা | গাড়ি থেমে গেল । গার্ড, ড্রাইভার আর সেপাইদের বন্দী করে ফেলল বিপ্লবীরা । যাত্রীদের বলল, আপনাদের ভয় নেই । আমরা সরকারী টাক লুট করব। দেশের কাজে | ওর। ingedl নামিয়ে ফেলল । আসফ'কের ব্যায়াম-করা পুষ্টপেশীর জোরে দশসেরী হাতুড়ির ঘা পড়ল তলার ওপর । ভেঙ্গে গেল তালা । রাত্রির অন্ধকারে মিলিয়ে গেল বিপ্লবীরা | পুলিশ উঠে পড়ে লাগল আসামীদের পাকড়াও করতে । কিন্ত ওরা নিবিকার। অর্থের অভাব দূর হয়েছে, অতএব সবদিক থেকে সংগঠন বড় করবার চেষ্টা করতে থাকলেন । রাজেন্দ্রকে পাঠান হ'ল বাঙলাদেশে, সে সেখান থেকে শিখে আসনে বোমা CCA কৌশল | রৌশন চেষ্টা করতে থাকলেন বিদেশী অস্ত্র সংগ্রহের । আসফাক আত্মগোপন করে সংগঠনকে বড় করে তুলতে লাগলেন | ১৯২৫ সালের ২৬শে সেপ্টেম্বর এক সঙ্গে বহু জায়গায় হানা দিয়ে পুলিশ প্রায় সবাইকেই গ্রেপ্তার করে ফেলল | কলকাতার দক্ষিণেশ্বরে ধরা পড়লেন রাজেন্দ্র | কিন্ত আসফাক্কে ধর! গেল AT | জেলের ভেতরে বন্দীদের ওপর অত্যাচারের প্রতিবাদে অনশন করলেন রামপ্রসাদ আর রৌশন ৷ একবার জেলভেঙ্গে পালাবারও চেষ্টা করলেন, কিন্তু পারলেন না । ২৪৯
— পৃষ্ঠা ৩১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।