জন্মাল তার । তিনি উগ্রপন্থী তিলকের সমর্থক হলেন। এই সময়েই বিখ্যাত বিপ্লবী গোণ্ডালাল দীক্ষিত ত্বীকে বিপ্লবীদলে টেনে নিলেন। ১৯১৯ সালে 'মৈনপুর বড়যন্ত্র মামলায় রামপ্রসাদ প্রথম বন্দী হলেন। কিন্ত মামল৷ টিকল না, রামপ্রসাদ ফিরে এলেন বাড়িতে | গোটা অঞ্চলে রামপ্রসাদ এক মস্ত মানুষ হিসাবে সম্মান পেতে থাকলেন | এই সময় তার কাছে এ অঞ্চলের এক মুসলমান যুবক এলো। নাম আসফাকউল্লা | ধনী পরিবারের ছেলে । বাড়ীর অন্য সকলে সরকারী দপ্তরে মস্ত মস্ত কাজ করেন। কিন্তু আসফাক্ শান্ত জীবন চায় না । সে দেশের কাজ করতে চায় | এ সব ফাঁকা আবেগ বলে রামপ্রসাদ তাড়িয়ে দিলেন আসফাকৃকে কিন্তু যুবক এটে রইল আঠার মত। রামপ্রসাদ একটু একটু পরীক্ষা করে বুঝলেন, ছেলেটা মনেপ্রাণে খাটি বিপ্লবী । দলে টেনে নিলেন তাকে । ১৯২৩ সালে রশৌন ঠাকুর বলে এক রাজপুত দু'বছর জেল খেটে এসে যোগ দিলেন তাদের দলে । আর একটি যুবকের সঙ্গে সম্পর্ক তৈরী হ’ল এইচ-আর-আ ই- এর । নাম তার রাজেক্্রনাথ লাহিডী | বাংলাদেশের পাবনা জেলার ছেলে সে। তার বাবাও বঙ্গভঙ্গ প্রতিরোধ আন্দোলনে অংশ নিয়ে- ছিলেন। ছেলেটি এসেছিল কাশী বিদ্যালয়ে অর্থনীতিতে এম. এ. পড়তে | নানাপত্র-পত্রিকায় প্রবন্ধ লিখত সে। ক্রমে শচীন্দ্রনাথ সান্যাল তাকে দলে টেনে আনলেন । পরিচয় করিয়ে দিলেন রামপ্রসাদের সঙ্গে । উত্তর প্রদেশে জোর সংগঠন গড়ে উঠল | কাজ কাজ আর কাজ । সভ্যসংখ্যা বাড়ছে । নতুন নতুন জায়গায় সংগঠন তৈরি হচ্ছে । এদের শিক্ষা দেওয়ার জন্য বই ছাপানো দরকার । যাতায়াতের জন্য ব্যয় আছে। আছে সব- সময়ের কর্মীদের ভরণপোষণ, সংগ্রহ করতে হবে অস্ত্রশস্ত্র । অর্থ ২৪৮
— পৃষ্ঠা ৩১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।