বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

টেগার্ট। এ পরিকল্পনা তার atta! দেশমাতার আহ্বানে টেগার্টকে বলি দিতে গিয়েছিল ৷ সে পারে নি। সে মায়ের অক্ষম wea | কিন্তু টেগার্ট মরবেনই । আর এক দেশকর্মী তুলে নেবে অসমাপ্ত কাজের দায়িত্ব | বিচারক তার ফাসির হুকুম দ্রিলেন। শুনে গোপীনাথ বিচারকের দিকে তাকিয়ে বলল, আপনার মঙ্গল হোক । আপনি আমার মঙ্গল করলেন | গোগীনাথের এক এক ফোটা রক্ত মাটিতে পড়বে আর আর একশ’ আটটি করে গোপীনাথের জন্ম হবে | এক প্রবল আবেগের মাঝে চলে গেল একক বিপ্লবের সাধনার অমর গোপীনাথ। সিরাজগঞ্জ প্রাদেশিক কংগ্রেসের সম্মেলনে চিত্তরঞ্জন গোীনাথের সাহস ও দেশপ্রেমের প্রশংসা জানিয়ে এক প্রস্তাব আনলেন । কংগ্রেস সম্মেলনে বিপ্লবীকে সম্মান জানিয়ে সেই প্রথম প্রস্তাব গৃহীত হ'ল | সঃ সঃ সঃ * এমন আর এক আত্মত্যাগী মানুষ ছিলেন চন্দ্রশেখর আজাদ । না, আজাদ তার উপাধি নয়। কেমন করে তার নামের সঙ্গে আজাদ কথাটা যুক্ত হয়ে গেল সে গল্পও বলব | ১৯০৬ সালে মধ্য প্রদেশের “ভাওরা” নামে এক গ্রামে চন্দ্রশেখ- রের জন্ম হয়। দরিদ্র পরিবারের সন্তান তিনি । মাত্র তের বছর বয়সে পালিয়ে আসেন CANS । নৌকোয় কাজ করার কাজে লাগলেন । কিন্ত মন লাগল ন! । গেলেন কাশীতে । ভি হলেন সংস্কৃত বিদ্যালয়ে । সেখানে চন্দ্রশেখরের পরিচয় হয় ছোটখাটে। শীর্ণদেহ একটি ছেলের সঙ্গে । এক ক্লাস ওপরে পড়ে সে। নাম তার লাল বাহাদুর শাস্ত্রী । অসহবোগ আন্দোলনে ছুজনেই নেতৃত্ব দিলেন বিদ্যালয় বয়কটের | এই প্রসঙ্গেই চন্দ্রশেখর প্রথম ধর! পড়লেন পুলিশের হাতে | মা'জিস্টেট জিজ্ঞাসা করলেন, তোমার নাম ? ২৪৬

— পৃষ্ঠা ৩১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।