বাদ দিতে পারবে, তাকে দেওয়া হবে হইশত টাক? এবং একটি বন্দুক | | ঘোষণা ব্যর্থ হল । নাগাদের মধ্যে কেউ এত বড় প্রলোভনেও তাদের রাণীকে ধরিয়ে দিল না। বরং ইংরেজদের সর্ব রকমে বয়কট: করে চলল নাগাদল | ম্যাকডোনাল্ড পুরস্কারের মাত্রা বাড়ালেন। এবার ধরিয়ে: দেওয়া নয়, শুধু গতিবিধির সন্ধান দিলেই পাঁচশ টাকা পুরস্কার দেওয়ার SA ঘে'ষণ! করা হল | আরও জানান হল, যে গ্রামের লোক, এই বিদ্রোহিনীকে ধরিয়ে দেবার মত সূত্র দিতে পারবে, সে গ্রামের' সমস্ত লোককে দশ বছরের জন্য গৃহকর থেকে অব্যাহতি দেওয়া হবে | এতবড় ঘোষণাতেও ব্যর্থ হলেন ন্যাকডোনাল্ড। তার vars মাছিটিও এল না সংবাদ দিতে । বিব্রত রেসিডেন্ট হঠাৎ এক সংবাদ পড়ে চমকে উঠলেন ৷ এক নাগা গ্রামে ডাইনী সন্দেহে এক মহিলাকে পুড়িয়ে মারা হয়েছে । সংবাদ পড়তেই রেসিডেন্টের মনের সামনে ফুটে উঠল ইতিহাসের একটা ছবি তখন ইংরেজর! অধিকার করে রেখেছে ফরাসী দেশ | ইংরেজদের বর্বর অত্যাচারে ফরাসী কৃষকের দল জর্জরিত। কে তাদের দেখাবে যুক্তির পথ । এমন সময় এগিয়ে এল ষেন দৈব শক্তিতে বলীয়ান এক কৃষক কন্যা । আঠারো! বছরের মেয়ে জোয়ানের Mifare জলে উঠল নিপীড়িত কৃষক কুল। ইংরেজ শক্তি একের পর এক পরাজয় বরণ করতে থাকল | ফরাসীদেশ থেকে পাততাড়ি ওঠাতে হবে নাকি! ভাঁবিত ইংরেজরা নিপুণ ষড়যন্ত্র করল। কিছু ইংরেজ সমর্থক জমিদারের সাহায্যে ফরাসীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হল মতবাদ--ক্োয়ান ডাইনী, তাই তার এত seta | শব্দটার মোহে হিতাহিত বিবেচনাশূন্ত ফরাসী কৃষকের দল ডাইনীর কবলমুক্ত হতে জোয়ানকে বন্দী করে তুলে দিলেন ২৪০
— পৃষ্ঠা ৩০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।