কিন্তু আসামী-বাহিনী পরাজিত হল। পূর্ণানন্দ নিহত হলেন। বিজয় গর্বে আসামের রাজধানী জোড়হাটে ফিরে এলেন বদনচজ্ | চন্দ্ৰকান্ত নানা aS ব্রঙ্গরাজকে Was করে সিংহাসন বজায় রাখলেন। ব্রহ্ষবাহিনী ফিরে গেল নিজ্দেশে । কিন্তু রাজনীতির চক্রান্ত বড় সহজ নয়। ব্রহ্মবাহিনী ফিরতে না-ফিরতে গুপ্ত ঘাতকের হাতে নিহত হলেন বদনচন্দ্র। বিজয়ীর বেশে আসরে উপস্থিত হলেন পূর্ণানন্দের পুত্র রুচিনাথ । তিনি তার পিতৃহত্যার জন্য চন্দ্রকান্তকেও দায়ী ভাবলেন । অতএব রূচিনাথ তাকেও বিতাড়িত করলেন রাজ্য থেকে | বদনচন্দ্রের মৃত্যুর সংবাদ নিয়ে ব্রহ্মরাজসভায় ভগ্রদূতের মত উপস্থিত হলেন, বদনচন্দ্রের এক বন্ধু। ১৮১৯ খ্রীষ্টাব্দে ব্রহ্মবাহিনী আবার এসে হাজির হ'ল আসামে । আবার চন্দ্রকান্ত সিংহাসনে বসলেন। কিন্তু ব্রহ্মবাহিনী পুর্ণানন্দের সমর্থকদের খুঁজবার নাম . করে গোটা আসাম রাজ্যে Bq এবং অত্যাচারের বন্য! বইয়ে দিল। চন্দ্ৰকান্ত গোপনে রুচিনাথের কাছে এঁক্যের দূত পাঠালেন। সমবেতভাবে সাধারণ শক্ত বমীদের বিরুদ্ধে লড়বার জ্রন্য আহ্বান জানালেন। কিন্তু সে আহ্বানে সাড়া দিলেন না রূচিনাথ। একা চন্দ্রকান্ত বর্মী-প্রাধান্য খর্ব, করতে প্রাণপণ চেষ্টা করলেন। কিন্তু ততদিনে সিন্দবাদের দৈত্যের মত বর্মীরা চেপে বসেছে আসামে | সাধ্য কি বমাঁদের তাড়ায়। ব্যর্থ চন্দ্রকাস্ত শেষ পর্যন্ত পালালেন ব্রিটিশ অধিকৃত গোয়ালপাড়ায় | তিনি ব্রিটিশদের সহায়তায় বমীদের বিরুদ্ধে অভিযান করেন, কিন্তু পর পর ছুটি যুদ্ধে আসামের ওপর থেকে আহোমদের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যায়। আহোমদের সর্বভৌমহ নষ্ট হওয়ায় ইংরেজদের পক্ষে আসামে অনুপ্রবেশ সহজ হয়ে গেল। ১৭৬৫ সালে তারা আসামের শ্রীহট অধিকার করে সেখানেই থমকে ছিল । কিন্তু এবার তারা স্বযোগ বুঝে তিল তিল করে এগুতে থাকল । গ্রীহট্র নিরাপত্তার অজুহাতে ২৫৪
— পৃষ্ঠা ৩০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।