নিল বন্দীদের ৷ ভয় পেয়ে ম্যাজিস্টেট সাহেব পুলিশ দল fare পালালেন। মৌপলার! খানিক দূর তাদের তাড়া করে গেল। তারপর চিরকাল যার! তাদের নানাভাবে ঠকিয়ে এসেছে সেই সব জমিদার মহাজনদের ওপর আক্রমণ শুর করল । কোন রকম বাধা ai দিয়েই তারা কোথাও গাড়ি করে কোথাও বন্দুক ছুঁড়তে ছুঁড়তে পালালেন। প্রাথমিক এই জয়ের উল্লাসে উদ্ভ্রান্ত না হয়ে মোপলারা এবার নিজেদের সংগঠিত করে একটি স্বাধীন রাজ্য স্থাপনের সিদ্ধান্ত নিল | Stal টেলিগ্রামের তার কেটে দিল। লাইন তুলে ফেলে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল । ক্রমেই বিদ্রোহীর সংখ্যা বাডতে থাকল । তার! সংঘবদ্ধ সেনাদলের মত মার্চ করে গিয়ে পরপর অনেকগুলো স্টেশন এবং থানা ধ্বংস করে দিল | এতদিন যারা মোপলাদের দাবিয়ে রেখেছে, তার! সংবাদ পাওয়। মাত্র পালাতে থাকলেন । কালিকটে তারা নিরাপদ আশ্রয় নিল আর তাদের কাছ থেকে পাওয়া সংবাদ বিচার করে কালিকটের ম্যাজিস্ট্রেট সৈন্য নামাবার হুকুম দিলেন। এ দিকে ততক্ষণে একটা বিস্তীর্ণ অঞ্চলে আর ইংরেজ শাসন নেই। মোপলর সানন্দে তাদের প্রিয় নেতা আলি মুজালিয়রকে তাদের স্বাধীন রাজ্যের সুলতান বলে ঘোষণা করল । এরদান এবং ওয়ালুভানাদ তালুক নিয়ে এই স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হ'ল | কিন্তু বিচ্ছিন্ন শক্তি নিয়ে এই ক্ষুদ্র অঞ্চল স্বাধীন রাখ! সহজ নয়। বিশ্বযুদ্ধ জয়ী ইংরেজ সরকার এ সময়ে মরিয়৷ । মোপলাদের দমন করতে দাক্ষিণাত্যের সমস্ত সৈন্যশক্তি a গ্রামগুলির চতুর্দিকে সমবেত করল ইংরেজরা | উপকূল রক্ষা করতে এগিয়ে এলো তিন তিনটি যুদ্ধ জাহাজ | সেখান থেকে কামান দেগে ধ্বংস, কর! হতে থাকল গ্রামগুলিকে | আট stata সৈন্য, বহু যুদ্ধ-গাড়ি, ছোট ট্যাঙ্ক 290
— পৃষ্ঠা ২৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।