বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

মোপলা facate চৌরিচৌরা ঘটন! ছাড়াও যে ঘটনা গান্বীজিকে অহিংস আন্দোলনের হিংঅ্ররূপ গ্রহণ সম্পর্কে আতঙ্কিত করে তোলে তার অন্যতম প্রধান হ’ল মালাবার উপকূলের মোপলা-বিদ্রোহ | মোপলারা মুসলমান | বহু বহু WHA পূর্বে এক সময় মোপলারা আরবদেশ থেকে এসে দক্ষিণ ভারতের সমুদ্রের তীরে বসতি স্থাপন করেছিল । সেদিন থেকেই দারিদ্র্য তাদের সঙ্গী। মাটিকে ভালবাসে তারা । তাই শত শোষণেও চাষ ছাড়ে না । জমিদার- মহাজন-রাজকর্মচারী-ব্যবসায়ীর শোষণ নীরবে সহা করে। মাত্রা সহোর সীমা ছাড়ালে করে বিদ্রোহ । ইতিহাস খুঁজলে দেখা যাবে নিরস্ত্র সাধারণ মোপলা চাষী বিদ্রোহ করেছে বার বার। ব্যর্থ বিদ্রোহের ঘা না শুকাতেই আবার করেছে বিদ্বোহ। আসলে লোভীর দল শোষণের মাত্রা বাড়িয়েই বিদ্রোহী করে তুলেছে তাদের | তাই আপাতঃ শান্ত মোপলার! চিরকাল ঘৃণা আর সন্দেহের চোখে দেখেছে জমিদার-মহাজন আর রাজকর্মচারীদের । তাদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেছে বুকের মধ্যে | বিংশ শতাব্দীর প্রথম কুড়ি বছর মোপলারা শান্ত জীবন ২২৮

— পৃষ্ঠা ২৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।