কোন ক্কারণ নেই। ব্রিটিশ সরকারের হাত মুভড়েই আমরা এটুকু বের করে এনেছি । আমি চাই কাউন্সিলের ভেতরে গিয়ে তাকে স্বরাজ লাভের অস্ত্র হিসাবে ব্যবহার করতে | আমাদের হাতে যে অস্ত্র এসেছে, তাকেই ব্যবহার করতে হবে AI এবং অখণ্ড স্বরাগ্রলাভের উপায় হিসাবে 1” লাজপত রায় কাউন্সিল্গুলি বয়কটের সিদ্ধান্ত সম্পর্কে কিছু ন! বললেও স্কুল-কলেজ বয়কটের বিরুদ্ধে রায় দিলেন। বিপিন পাল বললেন, উত্তেজনার মধো সিদ্ধান্ত নেওয়া! ঠিক নয়, অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিকল্পনা! স্থির হোক। সুভাষচন্দ্র পরিপূর্ণভাবে. সমর্থন করলেন চিত্তরঞ্জনকে | মতিলাল মধ্যস্থতা করে মোটামুটি সকলকে শাস্ত করলেন । স্থির হ’ল কংগ্রেসের BAITS স্বরাজের দাবী থাকবে সব প্রথমে ॥ ইংরেজের তত্বাবধানে যে রাজ্য ও কেন্দ্রীয় নিবাচন হতে চলেছে তাতে ংগ্রেস যেমন প্রার্থীও দেবে না, ঠিক তেমনি ভোটও দেবে না। স্কুল-কলেজ-কাছারি ক্রমে ক্রমে বয়কট করা হবে। নাগপুর অধিবেশনে চিত্তরপ্জনই অসহযোগ প্রস্তাব পেশ কর- লেন। স্থির হ'ল ,সদন্যর কাউন্সিল ত্যাগ করবেন, আইন-বাবসা ত্যাগ করবেন, স্বদেশী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, ইংরেজ সরকারের সঙ্গে সর্বরকম অর্থ নৈতিক বয়কট কর! হবে। জাতীয় প্রয়োজনের ভিত্তিতে শ্রমিক সংগঠন গড়ে তুলতে হবে। হিন্দু- মুসলমান এঁক্যের উদ্দেশ্যে এক জাতীয় তহবিল গড়ে তোলা হবে | এ অধিবেশনে স্বরাজের লক্ষ্য সম্পর্কে যে প্রস্তাব ছিল তার বিরোধিতা করলেন মদনমোহন মালব্য এবং fam কিন্তু গান্ধীজি যখন বললেন যে আগামী বছরেই আরও উগ্র কর্মপন্থা পরিকল্পনা করা হবে, তখন সব বিরোধিতা ঘুচে গেল। প্রস্তাব গৃহীত হ'ল | প্রস্তাব অবিলম্বে কার্যকর করা হ'ল। কংগ্রেসের সমস্ত সভ্য নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিলেন। আইনক্গীবিরা কোট ২২৪
— পৃষ্ঠা ২৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।