বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

পেলেন না । রবীন্দ্রনাথ নিজে সভাপতি হিসাবে ভাষণ রাখবার দায়িত্ব নিতে চাইলেও সকলে সমবেত হলেন না । তখন রবীন্দ্রনাথ তার ‘নাইট’ উপাধি ত্যাগ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী চেমসফোঁডের কাছে এক পত্র পাঠালেন। শঙ্করনারায়ণ আয়ার ভারতীয় কেন্দ্রীয় সরকারের পরামর্শসভার মনোনীত সভ্যের বিশিষ্ট সম্মানের অধিকারী ছিলেন। এ সম্মানও তিনি ত্যাগ করলেন প্রতিবাদে । এ ছুই ঘটনার আঘাতে যেন জড়তা কেটে গেল। শুরু হ'ল প্রতিবাদের উত্তাল ঢেউ। মদনমোহন মালব্য, মতিলাল নেহেরু ইতাদি কংগ্রেসী নেতারা ছুটে গেলেন | এবং সে বছর অমুতসরেই মতিলালের সভাপতিত্বে কংগ্রেস অধিবেশন বসল । ইংলগ্ডের পার্লামেন্টে লিবারেল দল কংগ্রেসের মতকে সমর্থন করলেন | পাল মেণ্ট ডায়ারকে অবসর গ্রহণে বাধ্য করল । এবং লর্ড হান্টারের অধীনে এক কমিশন নিয়োগ করল । কংগ্রেস গান্ধীজির নেতৃত্বে আর এক বেসরকারী কমিশন বসালেন । ছুই কমিশনই এ হত্যা Stars কম বেশি রুট ভাষায় বর্বরোচিত বলে অভিহিত করলেও ইংলগ্ডের জনসাধারণ ডায়ারকে বীরের সন্মান দিল | যে ভারতীয়দের হাতে ইউরোপীয়ান মহিলার নিগ্রহ হয়েছে তাদের হত্যা করে ডায়ার মহং Ble করেছেন - এই হ'ল তাদের মানসিকতা । ভারতীয়দের প্রতি কতখানি ঘৃণা তখনও ব্রিটিশদের মনে চাপা ছিল তা এ ঘটনায় প্রকাশিত হ'ল । জলিয়ানওয়ালাবাগের করুণ স্মৃতি সারাভারত- ব্যাপী তীব্র অসহযোগ আন্দোলন টেনে আনিতে সাহায্য করল | ২২০

— পৃষ্ঠা ২৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।