কাছে নতি জানিয়ে অনশন ত্যাগের মিনতি জানালেন । অন্যান্য দাবী পূরণের সঙ্গে মাইনের শতকরা পয়ত্রিশ ভাগ বাড়িয়ে দেবার প্রতিশ্রুতি নিয়ে গাঙ্ধীজি অনশন ভাঙ্গলেন | এবার নিঃসন্দেহে গান্ধীজি একক কৃতিত্বে গ্রামে ও শহরের সাধারণ কৃষক শ্রমিকদের অবিসংবাদী নেতা হয়ে উঠলেন । ভারতীয় রাজনীতিতে এ মানুষটিকে শ্রদ্ধার এমন কি নীতি নির্ধারকের ভূমিকা দিতে ও দ্বিধার অবসান হল | এ সময়ে ছু-ছুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমস্যা ভারতের রাজ- নৈতিক আকাশকে AH AVA করে তোলে ! তার প্রথমটি রাঁওলাট বিলের প্রতিবাদ আর দ্বিতীয়টি খেলাফৎ আন্দোলন | ভারতের রাজনৈতিক তৎপরতা বাড়ায় এ সময় ইংরেজ সরকার চিন্তিত fea, বিচারপতি রাওলাটের স্রপারিশ ক্রমে সরকার এক বিল চাল -স্লন। এর বলে যে কোন ব্যক্তিকে বিন! বিচারে কারারুদ্ধ করে রাখবার অধিকার দেওয়া SA সারা ভারতবর্ষ গর্জে উঠল এর প্রতিবাদে । গান্ধীজি এই বিলের প্রতিবাদে সত্যাগ্রহ করবার জন্য প্রতিচ্ঞাপত্র স্বাক্ষর করলেন । তারপর বেশির ভাগ নেতার আপন্ছি সত্বেও ১৯১৯ সালের ৬ই এপ্রিল ভারত ব্যাপী এক সাধারণ হরতালের ডাক দিলেন । অনা নেতাদের বিস্মিত করে দিয়ে এ হরতাল আশ্চর্ম সফলতা লাভ করল । একদিনের জন্য গোট! ভারতবর্ষ যেন স্তব্ধ হয়ে রইল | এই হরতাল শান্তিপূর্ণভাবে উদযাপিত হলেও দিল্লীর পুলিশ গুলি চালল। মারা গেল কয়েকজন হিন্দু ও মুসলমান । আহতও হলেন অনেকে । শোনামাত্র গান্ধীজি দিল্লী যাত্রা করলেন। ভাকে পথে জোর করে গাড়ি থেকে নামিয়ে পুলিশ পাহারায় বোশ্বাইতে পাঠিয়ে দেওয়া! হ'ল । প্রতিবাদে পরদিন বহুস্থানে হরতাল পালিত হল। লাঠি গুলিও চলল । চুড়ান্ত ঘটনা ঘটল পাঞ্জাবে । পাঞ্জাব আগে থেকেই ছিল অগ্নিগর্ভ। পাঞ্জাবের লেফটেন্যান্ট ২১৭
— পৃষ্ঠা ২৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।