চম্পারণের বিজয়ী নেতা গান্ধী-মহারাজ এবার এলেন গুজরাটের কইর। জেলার চাষীদের সাহায্যের জন্য । কিন্তু এখানকার জেল! কর্তৃপক্ষ অনমনীয় মনোভাব নিয়ে বসে রইল। গান্ধীজি ততদিনে কৃষকদের সংগঠিত করে ফেলেছেন। এ সময় তার প্রধান সহায় ইন্দুলাল যাজ্ঞিক । এবার তিনি অসহযোগের ডাক দিলেন। সরকার কর রীতি পরিবর্তন না করলে কর বন্ধ করা হ'ল। ইংরেজ সরকার ক্ষিপ্ত হয়ে জোরজুলুম এমন কি সম্পত্তি বাজেয়াপ্ত করার হুমকি fen গান্ধীজি সংস্পর্শে কইরা তখন নৈতিক বলে বলিয়ান । সব রকম ত্যাগে প্রতিজ্ঞা-বন্ধ। অতএব সরকারী হুমকি উপেক্ষা করেই প্রায় গোট! জেলায় সত্যাগ্রহ শুরু হ'ল। অবশেষে সরকার Wel প্রস্তাব দিলেন | গান্ধীজির জয়জয়াকার | এ সময় সর্দার বল্লভ ভাই প্যাটেল আমেদাবাদে ওকালতি করতেন | যেমন দৃচেতা মানুষ, তেমনি প্রতিপত্তি তাব বারিস্টার মহলে । এই OF আন্দোলনের সাফল্য তাকে এত অভিভূত করল যে তিনি গান্ধীজির প্রধান অনুগামী হয়ে উঠলেন | এ আন্দোলন চলা কালেই গান্ধীজী আমেদাবাদের কাপড়ের মিলের শ্রমিকদের দিকে আকৃষ্ট হন। মালিক পক্ষের অনমনীয় মনোভাবের ফলে গান্ধীজি সত্যাগ্রহের ডাক দিলেন। প্রথম ধাপ হিসাবে ধমঘট শুরু হ'ল। কর্তৃপক্ষ অনড়। দিন যতই এগুতে থাকল ধর্মঘট শ্রমিকরা ততই হতাশ হতে থাকল। তাদের সঙ্কল্প শিথিল হ'ল । ধর্মঘট কি তবে ভেঙ্গে পড়বে! গান্ধীজি অকস্মাৎ আমরণ অনশনের প্রতিজ্ঞা ঘোষণা করলেন | তার অনশন শুরু হ’ল বিদ্যুত চমকের মত চঞ্চল হয়ে উঠল সারা দেশ | শ্রমিকদের দ্বিধা কেটে গেল। তারা আবার সংঘবদ্ধ । দেশ জুড়ে উৎকণ্ঠা! মহামানবের মৃত্যু ঘটবে কি | মিল মালিকদের প্রতি দেশজুড়ে ধিক্কার । এমন কি তাদের আত্মীয় স্বজন পর্যন্ত তাদের বিরুদ্ধে দাড়াল। মিল মালিকের! গাঙ্বীজির অনশনের চতুর্থ দিনে সমবেত ভাবে গান্ধীজির ২১৬
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।