বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

পুলিশ জজ-ম্যাজিস্ট্েট এবং কুঠিয়ালরা এক হয়ে চাষীদের ওপর অকথ্য অত্যাচার চালায় । “তিন-কাঠিয়া” নামে এক আইনের বলে তারা চাষীদের নিজের জমির কুড়ি ভাগের তিনভাগ জমিতে নীল বুনতে বাধ্য হ'ত । এ নীল একটা নির্দি দামে (যে দাম নাম- মাত্র) নীলকরদের বিক্রি করতে বাধ্য করা হ'ত। এ ছাড়াও ছিল পঞ্চাশ রকম কর। প্রজার ঘরবাড়ি, কামারশালা, টেকি, ঘানি এমন কি বিয়ের ওপরেও ছিল কর। কুঠি-পরিচালনের নামে চাঁধীদের ওপর লুটতরাজই ছিল নীলকর কুঠিয়ালদের কাজ । রাজ- নৈতিক কর্মী এবং কৃষকের! গান্ধীজিকে এই অবস্থার প্রাতিকারে অংশ গ্রহণ করতে আবেদন জানালেন। তাদের আবেদন গান্ধীজিকে নাড়া দিল । তিনি চম্পারণে সত্যা- গ্রহের পরীক্ষা করবেন বলে স্থির করলেন | ১৯১৭ সালের এপ্রিলে তিনি চম্পারণের সদর মতিহারিতে পৌঁছান মাত্র স্টেশনেই পুলিশ তাকে জেলা ত্যাগের হুকুম জারি করল। গান্ধীজি স্মিত হেসে সে নির্দেশ উপেক্ষা করে অগ্রসর হলে তাকে গ্রেপ্তার করা হ'ল। একটি মানুষকে গ্রেপ্তার করায় সারা ভারতে যে চাঞ্চল্যের WS হ'ল, তার তুলনা নেই । পরে তাকে আদালতে উপস্থিত করলে তথ্যে আবেগে এবং নীতিবোধে উদ্ধ দ্ধ এক অভাবনীয় ভাষণ দিলেন গান্ীজি। পরিস্থিত সম্পূর্ণ ভিন্ন রূপ গ্রহণ করল । সমগ্র চম্পারণ জেলা যেন বারদের SA! যে কোন TRUE যে কোন ঘটন। ঘটতে পারে । সরকার বাধ্য হয়ে মুক্তি দিল গান্ধীজিকে _ চম্পারণের যে কোন জায়গায় ঘুরে চাষীদের অভিযোগ শুনতে অনুমতি দিল | গান্ধীজির এই প্রাথমিক জয় উদ্ দ্ধ করল নান! যুবক রাজনীতি- বিদ্‌কে । রাজেন্দ্রপ্রসাদ, মজহর উল-হক, মহাদেব দেশাই, জে. বি. কপালনি ইত্যাদি বহু তরুণ এসে সমবেত হলেন গান্ধীজির পাশে । গ্রামে গ্রামে ঘরে ঘরে ঘুরতে থাকলেন গান্ধীজি এবং তার অন্থুচরের! ) ২১৪

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।