বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

AS রবার্টসের একমাত্র পুত্রের মৃতদেহ যুদ্ধক্ষেত্র থেকে বয়ে নিয়ে আসে | ১৯০৫ সালে আদিম অধিবাসীরা বিদ্রোহী হ'লে বা আফ্রিকার প্লেগ দেখা দিলে গান্ধীজি সেবা ব্রতে অসাধারণ কর্মকুশলতা দেখান। তার প্রতিষ্ঠিত ‘ইণ্ডিয়ান ওপিনিয়ন’ পত্রিকা তার মতাদর্শ প্রচারে বিশেষ ভূমিকা গ্রহণ করে । গান্ধীজি যেমন অনুচর সহ কয়েকবার কারারুদ্ধ হন, ঠিক তেমনি ১৯১৫ সালের ১৫ই জানুয়ারী ইংরেজ সরকার “কাইসার-ই-_হিন্দ, নামে এক পুরস্কার দিয়ে সম্মানিত করেন | এমনিভাবে প্রতিবাদী অথচ বিরোধী নয় এমন এক বিচিত্র আন্দোলন চালিয়ে তিনি ব্রিটিশ নাগরিকদের মধ্যেও বিস্ময় zie করেন | এই খ্যাতির ডালি মাথায় নিয়ে তিনি যখন ১৯১৫ সালে গোখলের অসুস্থতায় সেবা করতে গিয়ে নিজেই অস্বস্থ হয়ে পড়লেন তখন চিকিৎসকগণের নির্দেশে সন্ত্রীক ফিরে এলেন স্বদেশে । এপেলো বন্দরে পদার্পণ মাত্র সাধারণ মানুষ তাকে অভিনন্দিত করল। জ্রওহরলালের ভাষায় তখনও তিনি ভারতীয় রাজনীতির ক্ষেত্রে ভীষণ দূরের মানুষ | এ দূরত্ব গান্ধীজির ক্ষেত্রে আশীবাদ স্বরূপ কাজ করেছিল। আসলে সেদিন পর্যন্ত রাজনীতি ছিল কিছু গুপ্ত স্বভাব বিপ্রবীর a শিক্ষিত মধ্যবিত্ত বা ভারতীয় ধনীর দ্বারা পরিচালিত | বিপ্লবীদের ভয় করত সাধারণ মানুষ । ইংরেজদের প্রচার যন্ত্র ছিল প্রবল। তাই অনেক সময়েই তাদের গুচারের ফলে সাধারণ মানুষ এদের ডাকাত ভাবত। ফলে তাদের সহযোগিতার ana বিরোধিতাই করত। বতীন্দ্রনাথের দল গ্রামের মানুষের সহায়তা পেলে ওভাবে সম্মুখ যুদ্ধে প্রাণ না দিয়ে বেঁচে থেকে আরও বৃহত্তর আন্দোলন করতে পারতেন | ১৯১১ সালের ১৭ই জুন যখন কোদাইকানাল স্টেশনে অত্যাচারী জেলাশাসক মিঃ আশকে গুলি করে মারে ওয়াঞ্চি আয়ার তখন স্টেশনের সাধারণ মানুষ তাকে তাড়া করে। ' ২১২

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।