অন্যতম প্রধান কর্মী যদুগোপাল মুখোপাধ্যায় ধরা পড়ে গেলেন। অবশিষ্ট রইল একটি মাত্র জাহাজ-_সেটি বালেশ্বরে এসে পৌছাবে-_ নাম মেভারিক। এ জাহাজ্জ থেকে মাল খালাস করবার দায় স্বয়ং যতীন্দ্রনাথের। তিনি তার চার সহযোগী নিয়ে অপেক্ষা করছেন বালেশ্বরের কাছে। এঁদের মধ্যে চিত্তপ্রিয় রায় চৌধুরী পাকা বিপ্লবী । এর আগে সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে প্রকাশ্যে দিনের বেল। সুরেশ মুখাজী দারোগাকে হত্যা করে পালিয়েছে । ধরা পড়েনি । অন্যেরা অল্পবয়স্ক । এদের নাম নীরেন সেনগুপ্ত, মনোরঞ্জন সেন আর জ্যোতিষ পাল। এদের নিয়ে মহানদীর মোহনায় ময়ূরভঞ্জ জেলার কোন্তিপোদ। নামে এক জায়গায় অপেক্ষা করছিলেন যতীন্দ্রনাথ। তিনি অন্য ছুটি জাহাজের আটক হওয়ার সংবাদ জানতেন না। এ দিকে 2 দুই জাহাজের সূত্রে বালেশ্বরের এক দোকানের হদিশ পায় পুলিশ । এ দোকান ছিল যোগাযোগ কেন্দ্র । সেখানে হানা দিল পুলিশ | কোন কাগজে কোণ্তিপোদার নাম পেয়ে সেখানে গেল পুলিশ ৷ যতীন্দ্রনাথ পুলিশের আচ পেয়েই সঙ্গীদের নিয়ে পালালেন। পুলিশ ব্যর্থ হ'ল। পরদিন ৮ই সেপ্টেম্বর বালেশ্বরে ট্রেনে উঠতে গিয়ে সন্দেহ হ'ল যতীন্দ্রনাথের। সঙ্গীদের ইঙ্গিত করলেন । উল্টো দিক দিয়ে নেমে পড়লেন তারা । গ্রাম্যপথে চলে এলেন লোকালয় ছাড়িয়ে । কিন্ত পুলিশ ততক্ষণে অনেকটা! বুঝে ফেলেছে তাদের গতিবিধি । তারা এক চাল চালল। সর্বত্রই রটিয়ে দিলে যে পাঁচ বাঙালী ডাকাত এ অঞ্চলে লুকিয়ে আছে । পুলিশ তাদের ধরতে চায় । যে ধরিয়ে দেবে তাদের পুরস্কার TB | এর ফলে যতীন্দ্রনাথ খুব অস্ববিধায় পড়লেন। সব গ্রামের লোক তাদের ধরে ফেলবার সাহস করল ন! । কিন্তু তাদের না দিতে চাইল AT, না অন্ত সাহায্য । এই অবস্থাতেই ওরা বুড়িবালাম ২০৬
— পৃষ্ঠা ২৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।