যতীন্দ্রনাথ এই সম্পদ সমস্ত বিপ্লবী দলগুলির মধ্যে ভাগ করে দেন। কয়েকটি ডাকাতি করে প্রয়োজনীয় অর্থও সংগ্রহ হয়ে যায়। পুরো দমে প্রস্তুতি চলতে থাকে । পুলিশ তখন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে যতীন্দ্রনাথকে | কিন্ত পুলিশের চরেরা কোথাও থেকেই তার কোন সন্ধান আনতে পারছে না। বরং মসজিদ বাড়ি few পুলিশ অফিসারদের এক নিটিং-এর ওপর গুলি চালিয়ে প্রচুর হতাহত করে এলো যতীন্দ্নাথের দল | ১৯১৫ সালে ২৪শে ফেব্রুয়ারী নীরদ হালদার নামে এক গুপ্তচর যতীন্দ্রনাথের সংবাদ নিতে গিয়ে নিহত হল পাথুরেঘাটায়। পুলিশ হন্যে হয়ে উঠল যতীন্দ্রনাথের জন্য । কিন্তু দেশকে স্বাধীন না করে cel যতীন্দ্রনাথ মরতে পারেন না। এদিকে & বছরেরই ১২ই ফেব্রুয়ারী আনি লার্সেন, লিওনর আর মাভেরিক নামে তিনটি জাহাজ ভতি অস্ত্রশস্ত্র নিয়ে আসছিল ভারতবর্ষের দিকে | পূব পরিকল্পনা অনুসারে প্রথম জাহাজ যাবে হাতিয়। বা চট্টগ্রামে ৷ দ্বিতীয় জাহান যাবে স্ন্দরবনের রায়মঙ্গলে আর তৃতীয় জাহাজ বালেশ্বরের কাছে বৃড়িবালামের তীরে নামিয়ে দেবে অস্ত্রশস্ত্র । এই তৃতীয় জাহাজ থেকে অস্ত্রশস্ত্র নামিয়ে নেবার দায়িত্ব ছিল যতীন্দ্নাথের। তাই তিনি চিত্তপ্রিয় রায়চৌধুরী, মনোরঞ্জন সেনগুপ্ত, নীরেন দাশগুপ্ত আর নলিনীকান্ত করকে সঙ্গে নিয়ে বালেশ্বরে চলে গেলেন। কিছুদিন পরে কোন কারণে নলিনীকান্ত কলকাতায় চলে গেলেন, পরিবর্তে এলেন জ্যোতিষ পাল। এবারও দুর্ভাগ্য বিপ্লবীদের । বোশ্বাই-এ নির্দিষ্ট জাহাজ পৌছালে পুলিশ সন্দেহবশে তল্লাসী করতে গিয়ে ধরে ফেলে সে জাহাজকে | বিপ্লবীরাও গ্রেপ্তার হন। রায়মঙ্গলে কোমাগাতামার জাহাজ থেকে অস্ত্রার্দি নামাবার আয়োজন যখন সমাপ্ত ঠিক তখন জাহাজ-অস্ত্র অর্থ ও বিপ্লবীদের ঘিরে ফেলে পুলিশ। যতীন্দ্রনাথের ২০৫
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।