বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রথম বিশ্বমহাযুদ্ধ শুরু হলে ইংরেজের সাম্রাজ্য বিপন্ন হল। ware অভাব নেই। সেই সমস্ত রাষ্ট্রকে ইংরেজদের বেকায়দায় ফেলতে ভারতীয় বিপ্লবীদের সাহায্য করতে রাজী করান যায় না কি? তখন নানা স্থানে রয়েছেন নানা পলাতক ভারতীয় বিপ্লবী । প্রবাসী ভারতীয়েরাও ভারতবর্ষের স্বাধীনতার জন্য কম আগ্রহী নন। বিশেষতঃ রাসবিহারী নিজে রয়েছেন বাইরে। যতীন্দ্রনাথ দূত পাঠালেন | জার্মানী রাজী । শর্ত নিয়ে কথা বার্তা চলল । অবশেষে স্থির হ'ল জার্মান-সরকার অস্ত্র, অর্থ এবং যুদ্ধ বিদ্যা শিক্ষার ব্যবস্থা করে দেবেন | এসব হবে জার্মান সরকারের কাছে স্বাধীন ভারতের খণ। দেশ স্বাধীন হ'লে ভারত তার সব খণ শোধ করবেন | ভারতবর্ষে এর পরিবর্তে কোন জামান সৈন্য আসতে পারবে all জার্মান অন্য কোন দাবীও করতে পারবে না। এই শত মেনেই STAT ভারতে অস্ত্র পাঠাবে বলে স্থির হ'ল। কিন্তু জার্মান অস্ত্র ও অর্থ আসবার আগের প্রস্ততি ব্যয় কিসে চলবে ? যতীন্দ্রনাথ স্থির করলেন এজন্য ডাকাতি ছাড়া পথ নেই। কিন্তু তার জন্যও যে অস্ত্র দরকার | তখন কলকাতায় অন্ত্রশস্ত্রের সবচেয়ে বড় ব্যবসায়ী রডা কোম্পানী । সংবাদ পাওয়া গেল তাদের বহু অস্ত্রশস্ত্র চালান আসছে বিদেশ থেকে । তার ভেতর “মশার নামে এক উন্নত ধরণের পিস্তল আসছে | এই পিস্তলের মস্ত স্থবিধা এই যে এতে একটা বাড়তি নল লাগাবার ব্যবস্থা আছে। নলটি জুড়ে নিলে পিস্তলটি রাইফেলের মত ব্যবহার করা AA! ১৯১৪ সালের ২৬শে আগস্ট শ্রীশচন্দ্র ঘোষ নামে এক কর্মচারী কাস্টমস অফিস থেকে মাল খালাস করে আসবার গ্রথে পঞ্চাশ বাক্স SET এবং পঞ্চাশটি মশার পিস্তল পাচার করে দেন। পুলিশ শ্রীশচন্্র বা পিস্তলগুলির কোন হদিশই করতে পারল না | ২০৪

— পৃষ্ঠা ২৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।