এমন সময় ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকী বোমা ফাটাল মজঃফরপুরে . এরই জের টেনে কলকাতার মাণিকতলায় এক বোমার কারখানা আবিষ্কার করে ফেল্ল পুলিশ । বহু নেতা গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার হলেন অরবিন্দ, গ্রেপ্তার হলেন সত্যেন্্রনাথ । নরেন গোসাই ওঁদের গোপন কথা পুলিশের কাছে বলে দিয়ে নিজেকে বাঁচাতে চাইল । বিপ্লবীরা আরও বিপদে পড়লেন। কিন্তু তাদের বাচাবার দায়িত্ব নিলেন সত্যেন বস্থ আর তার সঙ্গে “যাগ দিলেন কানাইলাল wet ওঁর! দুজন গোপনে পিস্তল আনিয়ে জেলের ভিতরেই হত্যা করলেন নরেন গৌসাইকে ৷ ওঁদের দু’'জনকেই ফাসি বরণ করতে হ’ল কিন্তু আলিপুর বোমার মামলা অনেক পরিমাণে দুর্বল হয়ে গেল । বাকি- টুকুও নাড়িয়ে দিলেন ব্যারিস্টার চিত্রপ্জন দাশ । ফলে অরবিন্দ ছাড়া পেলেন, ZION পেলেন অ'রও অনেকে । ফাসি হল না কাঁরে|। কয়েকজন শুধু দ্বীপান্তরের সাজা! পেলেন | ইতঃমধ্যে বোমার মামলার বিচার শেষ হয়েছে । বহুজনের ফাঁসি, দ্বীপান্তর হয়ে গেছে। বিপ্লবীদের মধ্যে অনেকেই দমে গেছেন | স্বয়ং অরবিন্দ সন্ন্যাসী হয়ে চলে গেছেন পণ্ডিচেরীতে | এই অসহায় অবস্থায় বাংলাদেশের বিপ্লবের দায়িত্ব নিলেন যতীন্দ্রনাথ | তাঁর নির্দেশে আলিপুর বোমার মামলার সরকারী উকিল আ'শুতোষ বিশ্বাস আর পুলিশ স্থপারিনটেনডেন্ট সামশুল আলমকে €ের মধ্যেই SS করা Wa! যতীন্দ্রনাথ জানিয়ে দিলেন বাঙলার বিপ্রবীরা দমে নি আর ইংরেজদের যার! সাহায্য করবে, তাদেরও ক্ষমা নেই | এখানেই থামলেন না তিনি । সারা ভারতের অন্যান্য নেতাদের সঙ্গে যোগাযোগ করতে থাকলেন। বিদেশে দূত পাঠালেন অন্তর আর অর্থ চেয়ে । তার ইচ্ছা হ'ল গোটা দেশ জুড়ে এমন বিপ্লব গড়ে তোলা, যাতে ইংরেজরা আমাদের দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়- দেশ হয় স্বাধীন | এমন সময় ১৯১৪ সালে শুরু হ'ল প্রথম বিশ্বমহাযুদ্ধ | ২০৩
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।