ওস্তাদ । ফেরাজের কাছে কুস্তি, লাঠিখেলা, ছোরাখেলা) তলোয়ার চালনা, ঘোড়ায় চড়া শিখল ছেলেটি । আফ্রিদি ওস্তাদ নিজের দেশের গল্প বলে বলে ছেলেটির মনে জাগিয়ে তুলল স্বাধীনতার স্পৃহা! । একবার বাঘ বেরিয়েছে গ্রামে | শিকারী এসে তাড়া করছে তাকে । আহত বাঘ ছুটে আসছে গ্রামের ভেতর । গ্রামে ঢুকলে কতজনকে মারবে, কতজন আহত হবে কে জানে । সামান্য একখানা wm হাতে লাফিয়ে পড়ল যতি। চেপে ধরল বাঘের কণ্ঠনালী। কোপের পর কোপ চালাতে থাকল । বাঘও ছেড়ে কথা কইল না | কিন্তু শেষ পর্যস্ত মরতে হল বাঘকেই | যতীনকে বহু কষ্টে বাচিয়ে তুললেন ডাক্তাররা | সেই থেকে যতীনের নাম হল বাঘা যতীন । এটা! ১৯০৬ সালের কথা | যতীন্দ্রনাথ কলকাতায় এসেছেন কলেজে পড়তে । কলকাতায় তখন মহামারী চলছে | যতীন দর্গতের সেবায় আত্মনিয়োগ করলেন | ছেলেটির শিক্ষা, সহবৎ ও নির্ভীক আচরণ ভগিনী নিবেদিতার নজর এড়াল না। তিনি যতীনকে নিয়ে গেলেন স্বামী বিবেকানন্দের কাছে | বিবেকানন্দের দেশাত্মবোধ তার মনে নূতন আলো জেলে দিল | যতীন এক সওদাগরী অফিসে চাকরি পেলেন। চাকরির বেশীর ভাগ টাকা চলে যায় নানা! সমিতির পিছনে । সমিতিগুলি দেশ সেবার জন্য তৈরী করছে দেশের তরুণ আর কিশোরদের | চাকরিজীবনে ক্রমেই উন্নতি হতে থাকে যতীন্দ্রনাথের | ক্রমে তিনি হন ইংরেজ সরকারের ছুই সেক্রেটারী হুইলার আর ওমালী সাহেবের স্টেনো। সাহেবরা ভাবতেও পারেন নি কতবড় বিপ্লবীকে Stat ঘরের ভিতর পুষছেন | ১৯০৩ সালে যতীনের সঙ্গে শ্রীঅরবিন্দের যোগ wat স্ত্রী ইন্দুবালা, কন্যা আশালতা আর দুই ছেলে তেজেন আর বীরেনকে ভবিষ্যতের হাতে ফেলে যতীন দেশের কাজে মেতে উঠলেন | ২০২
— পৃষ্ঠা ২৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।