এই লাহোর ষড়যন্ত্র মামলায় যারা রাজসাক্ষী হয়েছিল বা গুপ্তচর বৃত্তি করে ছিল বিপ্লবীরা একে একে তাদের শাস্তি দেয় । এর ভেতর রাজসাক্ষী ফণী ঘোষকে কুকরি দিয়ে কুপিয়ে শেষ করে ১৯৩৪-এর ১৪ মে ফাঁসি বরণ করে CAFO WHAT | কিন্তু রাসবিহারী ! এ সময় রবীন্দ্রনাথ যাবেন জাপানে । কয়েক দিন আগে তার সেক্রেটারী পি. এন. ঠাকুর এসে পাসপোর্ট চাইলেন। তিনি আগে গিয়ে সব বাবস্থা ঠিকঠাক করবেন কবির জন্য । সরকার শশব্যস্ত হয়ে বিশ্বকবির সেক্রেটারীকে পাসপোর্ট দিয়ে দিল। তারা অনুমানও করতে পারল না যে, তাদের ছাপ দেওয়া ছাড়পত্র নিয়ে বিদেশে পাড়ি দিলেন রাসধিহারী | না। পালালেন না রাসবিহারী। বিদেশে গিয়ে আত্মস্থখেও নিমগ্ন হলেন না। আজীবন স্বাধীনতার স্বপ্নে মশগুল রাসবিহারী বিদেশে ভারত চিন্তার ধুনি জ্বালিয়ে রেখেছেন। দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ শুরু হলে তিনিই গড়ে তোলেন আজাদ হিন্দ সরকার । স্থভাষচন্দ্রকে নেতাজী পদে বরণ করে তবে তার মুক্তি । ০
— পৃষ্ঠা ২৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।