মনস্থ করেন। শচীন্দ্রনাথ এবং পিংলে পাঞ্জাবে গিয়ে রাসবিহারীর নিরাপত্তার ব্যবস্থা স্থির করে এলেন। এদিকে রাসবিহারী এতদিন যাদের দীক্ষা দিয়েছেন তাদের গণ দিয়ে দেশের মুক্তির সংগ্রাম করবার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেন | বিপ্লব আসন । মৃত্যুও আসন্ন। শেষ নির্দেশের জন্য সকলে যেন উন্মুখ থাকে । তিনি স্বরূপ দামোদর নামে এক বিপ্লবীর উপর এই সব বিপ্লবীর দায়িত্ব দেন। তাকে এলাহাবাদে কেন্দ্র করে কাজ চালাতে বল! হয় | এবার রাসবিুহারীর পরিকল্পনা! atte তিনি চাইলেন একদিকে ভারতীয় সেনাবাহিনীতে বিদ্রোহ ঘটিয়ে সেই শক্তিকে ইংরেজদের বিরুদ্ধে কাজে লাগাতে, অন্যদিকে বিদেশ থেকে অস্ত্র এনে একযোগে আঘাত হানতে । অস্ত্র আনবার আয়োজন সত্যেন সেন আর বিষ্ণগণেশপ,লে করে এসেছেন | যতক্ষণ বিদেশী অস্ত্র না আসে ততক্ষণ কিছু দেশী অস্ত্র কাছে রাখবার জন্য কলকাতা থেকে বোম আনবার ব্যবস্থা করলেন রাঁসবিহারী । কাশী থেকে সেই বোমা লাহে'রে নিয়ে গেলেন বিনায়ক রাও কপিল | এদিকে বেনারস ক্যান্টনমেন্টে বিদ্রোহ ঘটাবার দায় পেলেন বিভূতি আর প্রিয়নাথ । ভ্রববলপুরে সৈন্যদের উত্তপ্ত করতে থাকলেন নলিনী মুখোপাধ্যায় | শচীন্দ্নাথ নিজে কাশী ক্যাণ্টনমেণ্টের দায়িত্ব [নলেন। সমগ্র ভারতে বিপ্লবের জন্য তারিখ স্থির হ'ল ২১শে ফেব্রুয়ারী | কিন্তু আশ্চর্য ভাবে এই সংবাদ পৌছে গেল পুলিশের কাছে। বোঝা গেল দলের মধ্যে পুলিশের লোক আছে । তাড়াতাড়ি করে তারিখ oan হ'ল। কিন্তু সে তারিখও জেনে ফেলল পুলিশ | শুরু হ'ল ব্যাপক ধর পাকড়। ধরা পড়লেন প্রায় সকলেই । মীরাটে সৈন্য ব্যারাকের কাছে বোমার বাক্স নিয়ে ধরা পড়লেন পিংলে । বিচারে এদের ফাসির হুকুম হ'ল। ১৯৪১
— পৃষ্ঠা ২৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।