আছেন সন্ত্রীক হাডিঞ্জ। কাতারে কাতারে লোক রাস্তার ছু'পাশে দাড়িয়ে দেখছে সেই মিছিল | মিছিল এসে পৌছাল চাঁদনি চকের কাছে। সেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ছাদে মেয়েদের SIG! তার সামনা সামনি আসতেই হঠাৎ কোথা থেকে এক বোমা এসে পড়ল হার্ডিগ্রের রূপৌর হাওদার ওপর । বোমাটি ছিল পিন্ বম্ জাতীয়। ভিতর থেকে ছরর ছিটকে হাডিঞ্জের পিঠের হাড় চামড়া ছিড়ে গেল। পিছনে যে প্রহরী ছাতা ধরেছিল তার হ'ল মৃত্যু । পুলিশ উপস্থিত জনতাকে পেটাল । কিন্তু কোথা থেকে যে কি ঘটল তা তারা ভাবতেও পারল না। ব্যাঙ্কের ছাদের মেয়েদের মধ্য থেকে একজন বিপ্লবী যে মেয়ে সেজে বোমা ছুঁড়তে পারে এবং মেয়ে সেজেই তাদের সামনে দিয়ে পালিয়ে যেতে পারে নিরাপদে, এ কথা তারা কল্পনাও করতে পারল না। এতবড় আলোড়ন স্থষ্টিকারী Wa ঘটিয়েও কাউকে মৃত্যুবরণ করতে হ’ল না দেখে বিপ্লবীদের শুধু মনোবল বাড়ল নাঃ নেতার ওপর আস্থাও বেড়ে গেল। রাসবিহারী এক সৰ্বাত্মক বিপ্লব ঘটানোর পরিকল্পনা করতে থাকলেন | এমন সময় সংবাদ এল. যে ১৯১৩ সালের ১৭ই মে লাহোরে লয়েন্স গার্ডেনে ইংরেজ রাজপুরুষদের এক সম্মেলন হচ্ছে । সেখানে বোম! বিস্ফোরণ ঘটিয়ে এক সঙ্গে বহু রাজপুরুষ মেরে হাডিপ্রের রক্ষা পাওয়ার শোধ নিতে চাইলেন রাসবিহারী | afeace বোমা নিক্ষেপকারী তরুণ বসন্ত বিশ্বাস এবারেও কাজের দায়িত্ব গ্রহণ করল। সে কৌশলে সেখানে গিয়ে উপযুক্ত জায়গায় কিছু আবর্জনার মধ্যে বোমা বসিয়ে রেখে এল । এমনই দুর্ভাগ্য যে অনুষ্ঠানের আগে হঠাৎ -সেই জঞ্জাল AVA পড়ায় এক ধাঙ্গড় গেল সেই সপ সরাতে । তার ঠেলাতেই হোক আর আঘাতেই হোক বোমাট! ফেটে যায়। লোকটি প্রাণ দিয়ে বাচিয়ে দেয় সাহেবদের । ১৯৬
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।