উকি দিল। স্বামীর পাশে বসে মেম সাহেব ধাক্কা দিচ্ছেন তাকে। গুলি একেবারে কপাল ভেদ করে চলে গেছে। কেরানীটি নিশ্চিন্ত হলেন_ তার কাজ সম্পূ হয়েছে | এবার ছুটলেন তিনি | কিন্তু ততক্ষণে প্লাটফর্মের অনেকে ছোট! শুর করেছেন তার পিছনে | তারা জানেও না যে যার পিছনে তারা ছুটছে, সে তাদেরই এক রাক্ষসের হাত থেকে বাঁচাতে এ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে | কিন্তু তাদের ও কথ! জানাবে কে? জানাবার সময় কোথায়? ছুটতে ছুটতে লোকটা ঢুকে পড়ল এক শৌচাগারে । তারপর শোনা গেল গুলির শব্দ | পুলিশ এসে যখন শৌচাগার খুলল, তখন তার রক্তাক্ত প্রাণহীন দেহ পড়ে আছে নো:ংরার মধ্যে । অজ্ঞাত পরিচয় এ কেরানীকে সহজে সনাক্ত করান গেল না। শুধু তার পকেটে পাওয়া গেল লাল কালিতে লেখা কিছু কাগজ--ইংরেজ wares যেখানে পাঁও হত্যা কর। দেশকে যুক্ত কর। কিন্তু দীপ্-কাল এ যুবকের নাম জানল নাকেউ। পুলিশ এ ক্ষেত্রেও সাভারকারকে সন্দেহ করে রাখল। fee সাঁভারকার ফরাসী দেশে । ইংরেজদের আয়ন্তের বাইরে | কিন্তু এমন সময় অন্ধ আবেগে ভুল করে বসলেন সাভারকার | কে যেন তাকে বলে বসলেন, সকলকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজেকে নিরাপদে রক্ষা করতে লজ্জা করে না, সাভারকার। উত্তপ্ত মাথায় কোন পরিকল্পনা ছাড়াই লণ্ডনের দিকে রওনা হলেন তিনি । ভিক্টোরিয়! টামিনাসেই বন্দী হলেন। আমরা আগেই বলেছি উপযুক্ত প্রমাণ থাক বা না থাক ভারতে অনেকগুলি মামলাতেই সাভারকারের নাম জুড়ে দেওয়া হয়েছিল। অতএব ইংরেজ সরক:র তাকে ভারতে পাঠাবার আয়োজন করলেন। মুরিয়া নামে এক জাহাজে তোল! হ'ল তাকে । বিশেষ পাহারার ব্যবস্থা হ'ল। দিবারাত্র চব্বিশ ঘণ্টা তার ওপর নজর রাখবার ব্যবস্থা! ১৯০
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।