হবে। মৃত্যু দিয়েও আমাদের প্রতিহত করা যাবে না। আমরা বার বার আসব। বন্দেমাতরম্ ১৯০৮। সালের ১০ই নভেম্বর ভোর- বেলা ফাসি হল কানাইলালের। তার মৃতদেহ নিয়ে কলকাতায় সেকি বিরাট মিছিল । একটা শব্দ নেই। শুধু কান্না । সারা কলকাতায় সেদিন শুধু শোক। রান্ন। হ'ল না কোন বাড়িতে । শোকে জাতভেদ ভূলে গেল সবাই । ইংরেজরা ভেতরে ভেতরে এত ভয় পেয়ে গেল যে সত্যেন্্রনাথের ফাসির পর আর তার দেহ আত্মীয় স্বজনের হাতে দিল নাঁ। কে জানে, বিপ্লবীর দেহ স্পর্শ করে গোটা জাতিট। যদি বিদ্রোহ করে বসে! THA আগে সতে ন্দ্রনাথের মা দেখা করতে যান তার সঙ্গে ৷ সতেন্দ্রনাথ বলেন মা. তুমি যদি এখানে এসে চোখের জল ন! ফেল, তবেই আমি দেখা করব । তুমি বীর জননী । আমার এ গর্ব নষ্ট করে fas না। মা প্রতিজ্ঞা করলেন, তিনি চোখের জল ফেলবেন না । মা এলেন | সতেব্দ্রনাথ তাকে বললেন, মা ! আমাদের দেশে লোক কাশী গিয়ে তার প্রিয় ফলটি বিশ্বনাথকে উৎসর্গ করে আসে। এতে তার পুণ্য হয়। তুমি তোমার প্রিয় সন্তানকে খুশি মনে দেশ- মায়ের পায়ে দান করতে পারবে না। শোনা যায় তার মা, এক ফোট! চোখের জল না ফেলেও বলে- ছিলেন, তোর মত সন্তান যার, তার পক্ষে এ তে! অসম্ভব নয় বাবা | আমার প্রিয় সন্তানকে আমার দেশমায়ের পায়ে বলি দিলাম ! সত্যেন্দ্রনাথ চিৎকার করে উঠলেন, বন্দেমাতরম্ ! ১৯০৮ সালের ২১শে নভেম্বর ভোরবেলা সতোন্দ্রনাথের ফাসি হয়। কিন্তু পুলিশ . তার মরদেহ তার আত্মীয়দের হাতে দিল না । জেলের মধ্যে গোপনে তার দেহ দাহ কর! হয় । হাজার হাজার মামুধ দুপুর পর্যন্ত অপেক্ষা করে শেষে তার এক কুশ-পুত্তলিক৷ বহন করে নিয়ে চলল শ্মশানে | ১৭৭ ১২
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।