বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

২১শে আগস্ট । বেলা দশটা নাগাদ নরেন সত্যেনের সঙ্গে দেখা; করতে এলেন হাসপাতালে । কদিন আগে অসুস্থ হয়ে কানাইলালও এসেছেন হাসপাতালে | দোতলায় ঘরে সত্যেনের বিছানায় এসে, বসল নরেন। বাইরের বারান্দায় দরজার পাশে দাড়িয়ে রইল, নরেনের ইউরোপীয়ান প্রহরী | ওদের নিভৃতে কথা বলার সুযোগ দিতে ও দূরে দাড়িয়ে আছে। প্রহরী থেকে আরও খানিকটা দূরে সিঁড়ির কাছে দাড়িয়ে যেন দাত মাজতেই ব্যস্ত আছেন কানাইলাল। নরেনের সঙ্গে কথা কইতে কইতে হঠাৎ গুলি চালালেন সতেন্দ্র- নাথ | লাগল নরেনের উরুতে । সঙ্গে সঙ্গে চিংকার করে নরেন দৌড়ে দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকল। ইউরোপীয়ান প্রহরী বাঁচাতে গেল তাকে । সত্যেনের আর এক গুলিতে তার হাত ফুটে! হয়ে গেল। সে বসে পড়ল। নরেন খোঁড়াতে খোড়াতে নামছে সিড়ি দিয়ে । সামনে যমদূতের মত কানাইলাল। নরেন আকা বাঁকা হয়ে ছুটছে যাতে বন্দুকের তাক না করতে পারে। কিন্তু নরেনের সাধ্য কি পালায় । ছুই বিপ্লবীর পাঁচ পাঁচট! গুলি ছুটে গেল তার দিকে । মাঠের মাঝে পড়ে গেল নরেন । আর উঠল a | সতেন্দ্রনাথ আর কানাইলাল বীরের মত আত্মসমর্পন করলেন | পুলিশ ওদের নামে নতুন করে মামল৷ রুজু করল | কিন্তু নরেনের মৃত্যুতে তাদের যে ক্ষতি হ'ল তার সীমা নেই। কানাইলাল স্থির করলেন, এ মামলার সব দায় তিনি নিজের ঘাড়ে তুলে নেবেন | এজন্য তিনি নিজের কোন উকিল নিলেন a | তিনি বললেন, এ way তার। তারই গুলিতে নরেন নিহত হয়েছে। সত্যেন্দ্রনাথ নির্দোষ | বিচারক Sta ফাসির হুকুম দিলেন। খুশি কানাইলাল। জেলে নিয়মিত খান ঘুমান । ফাঁসিতে প্রাণ দেওয়া যেন আনন্দের যাত্রা | ফাঁসির দিন নিজে হাসতে হাসতে গিয়ে উঠলেন ফাসির মঞ্চে। বললেন, আমি বলছি, ইংরেজদের এদেশ থেকে চলে যেতে হবেই ১৭৬

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।