মাণিকতলা বোমার মামলা eee ক্ষুদিরাম ধরা পড়বার পরই পুলিশের তৎপরতা বেড়ে গেল | মাণিকতলার এক বাগানবাড়ি খানা-তল্লাসী করে পুলিশ । সেটা ২রা মে তারিখের Wal) কয়েকজন বিপ্লবীর বাড়িও তল্লাসী করা হয়। বাগানবাড়ি থেকে পাওয়া যায় বোমা, ডিনামাইট এবং কাতৃজ তৈরী করবার যন্ত্রপাতি এবং মশল!। কতকগুলি বন্দুক রিভলভার এবং চিঠিপত্রও পুলিশের হাতে আসে । বিভিন্ন স্থান থেকে বারীন ঘোষ. উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র দাস, অবিনাশ ভট্টাচার্য, হৃষিকেশ কাঞ্জিলাল, উল্লাসকর দত্ত, শৈলেন্দ্রনাথ বস্তু, সত্যেন্দ্রনাথ বন্তু,কানাইলাল দত্ত ইত্যাদি চৌত্রিশজন বিপ্লবীকে পুলিশ গ্রেপ্তার করে । অরবিন্দকেও তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আন! হয়। এদের সকলকে জড়িয়ে শুরু হয় মাণিকতল! বোমার মামলা । ওদের সকলকে রাখা হয় আলিপুর সেন্টাল জেলে । ক'দিনের মধ্যেই সেখানে আরও একজন লোককে এনে ঢোকান হয়। নাম তার নরেন গোস্বামী । বাড়ি শ্রীরামপুরে। নরেন ওদের দলে কাজ করতেন বটে কিন্ত সকলে তাকে সমান ভাবে বিশ্বাস করতেন AT | যুগান্তরের ভূপেন দত্ত তারে পুলিশের চর ভাবতেন। বারীন ঘোষ ১৭২
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।